Champions League: ইউরোপের লড়াই থেকে অনেকটাই দূরে সরে গেল আর্সেনাল, চোখের জলে জুভেন্তাসকে বিদায় জানালেন চিলেনি
Champions League: ইউরোপের লড়াই থেকে অনেকটাই দূরে সরে গেল আর্সেনাল, চোখের জলে জুভেন্তাসকে বিদায় জানালেন চিলেনি
চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল আর্সেনালের। মঙ্গলবার গভীর রাতে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে ২-০ গোলে হারের ফলে আগামী মরসুমে ইউরোপের সেরা দল হওয়ার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেল আর্সেনাল।

এই ম্যাচে নিউক্যাসেল দাঁড়াতেই দেয়নি আর্সেনালকে। ম্যাচের প্রথম মিনিট থেকেই গার্নারদের চেপে ধরে নিউক্যাসেল। গোটা ম্যাচে একবারও নিয়ন্ত্রণ হারায়নি লিগ তালিকায় মাঝামাঝি স্থানে থাকা দলটি। মাইকেল আর্টেটার দলের কপাল ভাল যে ৩-৪ গোল হজম করতে হয়নি। প্রথমার্ধে নিউক্যাসেল একের পর আক্রমণে আর্সেনাল ডিফেন্সের ঝড় তুললেও গোলরক্ষক অ্যারন রামসডালের বিশ্বস্ত হাত আর্সেনালকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করে।
যদিও দীর্ঘক্ষণ একার কাঁধে আর্সেনালকে তিনি পারেননি ম্যাচে টিকিয়ে রাখতে। ৫৫ মিনিটে উইলসনের দিকে জোলিনটনের ঠিকানা লেখা পাস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বেন হোয়াইট। এই গোল শোধ করা তো দূর অস্ত্ কোনও ভাবে নিজেদের গোলকে বাঁচানোই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। ম্যাচের ৮৫ মিনিটে দ্বিতীয় গোলটি করে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রুনো গইমারেস। এই ম্যাচে হারের ফলে ৩৭ ম্যাচে ২১টি জয়ে এবং তিনটি ড্র করে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আর্সেনালকে হারিয়ে পর পর দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল নিউক্যাসেল ইউনাইটেড। ৩৭ ম্যাচে ১২টি জয় এবং ১০টি ড্র করে ৪৬ পয়েন্ট নিয়ে নিউক্যাসেল রয়েছেন ১২ নম্বর স্থানে। আর্সেনাল পরবর্তী ম্যাচটি খেলবে এভার্টনের বিরুদ্ধে।
অপর দিকে, সিরিয়া 'এ'-এর ম্যাচে লাজিওর সঙ্গে ২-২ গোলে ড্র করে জুভেন্তাস। এটি ছিলে জুভেন্তাসের অধিনায়ক জিয়র্জিও চিলেনির শেষ ম্যাচ জুভেন্তাসের জার্সিতে। শেষ ম্যাচটি ঘরের মাঠে জিতে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ইতালির ফুটবলের এই কিংবদন্তি কিন্তু ড্র করেই আবেগতাড়িত এই তারকা ডিফেন্ডার চোখের জলে জুভেন্তাসকে বিদায় জানাল। এটি শেষ ম্যাচ ছিল আর্জেন্টাইন তারকা পাবলো ডিবালার। পরবর্তী মরসুমে জুভের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে না
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications