এশিয়া সফরে আর্জেন্টিনা, বেজিং বিমান বন্দরে মেসিকে ঘিরে উন্মাদনা চরমে

গত ডিসেম্বরে এশিয়ার মাটিতেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছি।ল আর্জেন্টিনা। কয়েক মাসের ব্যবধানে ফের এশিয়া সফরে এলেন মেসিরা। দুটি প্রীতি ম্যাচ খেলবেন বিশ্বকাপজয়ীরা।

চলতি মাসে এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ জুন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চিনের বেইজিং শহরে। এই ম্যাচে অংশ নিতেই শনিবার সকালে চিনের রাজধানী শহর বেজিংয়ে পা রাখলেন মেসি-ডি মারিয়ারা।

মেসি

বিমান বন্দরে চিনা ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশ্বজয়ীদের স্বাগত জানাতে বিমান বন্দরে হাজির হন বিপুল সংখ্যক মেসি ভক্ত। এলএমটেনকে নিয়ে চীনাভক্তদের স্লোগানে মুখরিত হল গোটা বিমান বন্দর চত্তর।এই নিয়ে সপ্তমবার চীন সফরে এলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। বিশ্বকাপের পর পিএসজির হয়ে প্রীতি ম্যাচ খেলতে চীনে এসেছিলেন মেসি।


এশিয়ার দেশগুলিতে বিশেষ করে ভারত, বাংলাদেশ-চিনে মেসির ভক্ত সংখ্যা কম নয়। কাতারে তাঁর দলের জন্য সমর্থনের ডালি নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে বেইজিংয়ের নব নির্মিত ওয়ার্কার্স স্টেডিয়ামে। এরপর ইন্দোনেশিয়ার উদ্দেশে বিমান ধরবেন বিশ্বকাপ জয়ীরা। সেখানে গেলোরা বুং স্টেডিয়ামে ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন মেসিরা।

মেসি

সদ্যই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।দেশের জার্সিতে ম্যাচ খেলার পরই মার্কিন মুলুকে উড়ে যেতে পারেন মেসি। ৩০ জুন পর্যন্ত প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। তারপরই হয়তো আনুষ্ঠানিকভাবে মায়ামিতে যোগ দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসি

আগামী বছর রয়েছে কোপা আমেরিকা। এশিয়ার মাটি থেকেই টানা দ্বিতীয়বার কোপা জয়ের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন কোচ স্কালোনি। বিশ্বকাপ জিতলেও প্রতিপক্ষ দুই দলকে হালকাভাবে নিচ্ছে না মেসি বাহিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+