Angel Di Maria: নীল সাদা জার্সিতে জিতেছেন ‘দুটি’ বিশ্বকাপ, অলিম্পিক সোনাজয়ী মেসির সতীর্থ ঘোষণা করলেন অবসর

বিগত এক দশকের বেশি সময় মেসিই আর্জেন্টিনা দলের সেনাপতি, তাঁর মূল সেনানী ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বিগত তিন বছরে তিনটি বড় ট্রফি জয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন আর্জেন্টিনা দলের মাঝমাঠের কাণ্ডারী। বয়স বাড়ছে, ৩৫ বছরে এসে অবসর ঘোষণা করলেন ডি মারিয়া। আগামী বছর কোপা আমেরিকা খেলেই নীল সাদা জার্সিকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন আর্জেন্টাইন তারকা।

আর্জেন্তিনার তারকা উইঙ্গার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '২০২৪ সালে কোপা আমেরিকাতেই শেষবারের মতো আর্জেন্তিনার জার্সিতে খেলব। এই সিদ্ধান্ত নেওয়াটা যে কতটা কষ্টকর সেটা বলে বোঝাতে পারব না।নীল সাদা জার্সির সঙ্গে মিশে আছে ঘাম আর মাঠের সেই সমস্ত দারুণ ঘটনা। যার জন্য সবসময় গর্ব বোধ করেছি। কিন্তু কেরিয়ারের সমস্ত সুন্দর মুহূর্তগুলিকে নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছি।'

Angel Di Maria

২০০৭ সালে প্রথম দেশের জার্সি গায়ে চাপান ডি মারিয়া। অনূর্ধ্ব ২০ দলের হয়ে। ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। এরপর অনূর্ধ্ব ২৩ হয়ের ২০০৮ সালে বেজিং অলিম্পিকে সোনাও জেতেন ডি মারিয়া। ফাইনাল ম্যাচে গোলও করছিলেন। ২০০৮ সালে সিনিয়র টিমে অভিষেক হয় ২০০৮ সালে। দেশের জার্সিতে এখনও পর্যন্ত খেলেছেন ১৩৪টি ম্যাচ। গোল করেছেন ২৯টি।

আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ম্যাজিক দেখিয়েছেন মারিয়া।আর্জেন্টিনার সর্বশেষ তিন আন্তর্জাতিক শিরোপা নিশ্চিতের ম্যাচেই গোল করেছেন ডি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। এরপর ২০২২ ফাইনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি।

নীল-সাদা জার্সির কাতার বিশ্বকাপ জেতার পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা। কাতার বিশ্বকাপরে ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোলও করেছিলেন তিনি। ম্যাচের পুরোট ১২০ মিনিট মাঠে দাপিয়ে বেড়িয়েছেন মারিয়া। শুধু তাই নয়, আর্জেন্টিনার সর্বশেষ তিনি আন্তর্জাতিক ময়দানে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি।

অলিম্পিক হোক বা বিশ্বকাপ বা কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে গোল করাটা অভ্যাসে পরিণত করেছিলেন ডি মারিয়া। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনাল চোটের কারণে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে জয় অধরাই থাকে মারাদোনার দেশের।

অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। শুক্রবার সেই খবরেই সিলোহর দিলেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন এই তারকা জানান, কোপা আমেরিকার পর নিজের বুটজোড়া তুলে রাখবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+