স্পেনের বিদায়ে আর এক নক্ষত্রও বুট জোড়া তুলে রাখলেন, দেশের হয়ে অবসর ইনিয়েস্তার
স্পেন তো বটেই, বার্সেলোনা ক্লাবের মাঝমাঠের ইঞ্জিন হিসাবে ডাকা হতো আন্দ্রে ইনিয়েস্তাকে। ২০১০ সালে তাঁর একমাত্র গোলে দেশ বিশ্বকাপ ঘরে তুলেছে। দেশকে ২২০৮, ২০১২ ইউরো চ্যাম্পিয়ন করেছেন তিনি।
স্পেন তো বটেই, বার্সেলোনা ক্লাবের মাঝমাঠের ইঞ্জিন হিসাবে ডাকা হতো আন্দ্রে ইনিয়েস্তাকে। ২০১০ সালে তাঁর একমাত্র গোলে দেশ বিশ্বকাপ ঘরে তুলেছে। দেশকে ২২০৮, ২০১২ ইউরো চ্যাম্পিয়ন করেছেন তিনি। আর বার্সেলোনার হয়ে সব ট্রফি জিতেছেন। তবে এবার বিশ্বকাপ থেকে স্পেন বিদায় নেওয়ার পরে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন তিনি।

রাশিয়ার বিরুদ্ধে হেরে গেল স্পেন। শেষ ১৬-য় উঠতে পারেনি। দেশের হয়ে তিনি ১৩১টি ম্যাচ খেলেছেন। স্পেনের সোনার দলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন এই ইনিয়েস্তা।
রবিবার রাতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরে তিনি বলেছেন, দেশের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল। এক অসাধারণ স্পেল শেষ হল। তবে যেমন ভাবা হয়, শেষটা সেরকম হয় না।
স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনও ইনিয়েস্তাকে সম্মাননা জানিয়ে টুইট করেছে। ইনিয়েস্তা ২২ বছর বার্সেলোনায় কাটিয়ে এবার সেই দল ছেড়ে জাপানের লিগে খেলতে যাচ্ছেন। ভিসেল কোবের হয়ে তিনি ২ বছরের চুক্তিতে সই করেছেন।
বার্সেলোনার যুব অ্যাকাডেমি লা মাসিয়া থেকে নজরে আসেন ইনিয়েস্তা। ২০০২ সালে ১৮ বছর বয়সে প্রথম বার্সেলোনার সিনিয়র দলে খেলেন। ২০০৪-০৫ সাল থেকে তিনি দলের নিয়মিত সদস্য হন ও তবে থেকে দলের হয়ে সব ম্যাচ খেলেছেন।
দলের হয়ে ৩৩টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। স্প্যানিশদের মধ্যে সবচেয়ে ঈর্ষণীয় রেকর্ড তাঁরই রয়েছে। ২০১০ বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ, ২০০৮ ইউরোর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, ২০১২ ফাইনালের সেরা খেলোয়াড় ইনিয়েস্তা ক্লাবের হয়ে যতটা সেরা দিয়েছেন, দেশের হয়েও নিজেকে উজাড় করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications