Footballer Death: ম্যাচের মধ্যেই বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, ইন্দোনেশিয়ায় ঘটে গেল হাড়হিম করা ঘটনা, দেখুন ভিডিও
কথায় আছে বিনা মেঘে বজ্রপাত! কিন্তু বাস্তবেও সেটাই দেখা গেল। ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু হল ফুটবলারের। বাজ পড়ে ম্যাচে মাঠের মাঝেই মৃত্যু হল এক ফুটবলারের। মৃত ফুটবলারের নাম সেপ্টেন রাহারজা । পশ্চিম জাভার বানদুংয়ের সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে ২ এফএলও এফসি বানডুং এবং এফবিআই সুবাংয়ের মধ্যে ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে, এই ফুটবল ম্যাচ যখন শুরু হয়, তখন পরিষ্কার আকাশ ছিল। বৃষ্টি বা বজ্রপাতের কোনওরকম পূর্বাভাস দেখা যায়নি। কিন্তু ম্যাচ চলাকালীন হঠাত্ আবহাওয়া বদলে যায়। কিন্তু এভাবে মাঠে যে বজ্রপাত হবে, সেটা কেউই আশঙ্কা করেননি। ফলে খেলাও বন্ধ করেননি রেফারি। কিন্তু দুভার্গ্যজনক ঘটনা ঘটে গেল ম্যাচের মধ্যেই। অকালে এক ফুটবলারকে প্রাণ হারাতে হল।

ম্যাচ শুরু হয়েছিল মাত্র ১৫ মিনিট কেটে গিয়েছিল। তখন আবহাওয়া খারাপ হতে শুরু করে। বৃষ্টি না হলেও আকাশ মেঘলা হতে শুরু করেছিল। প্রথমবার বজ্রপাত হয়। সে সময় কোনও দুর্ঘটনা না ঘটলেও পরের সেকেন্ডে দ্বিতীয়বারের মতো বজ্রপাত হয় এবং এবার তা ফুটবলারের মৃ্ত্যু কারণ হয়ে উঠে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইন্দোনেশিয়ান ফুটবলে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৩৫ বছর বয়সি ফুটবলার সেপ্টেন রাহারজা-র উপর বজ্রপাত হয়, তিনি মাঠে প্রাণ হারাননি। তাঁর নিঃশ্বাস পড়ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। সম্প্রতি একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে হাড় হিম করা ঘটনা দেখা গিয়েছেয় যা দেখে স্তম্ভিত ফুটবল বিশ্ব।
এই ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখতে পাওয়া যায়, মাঠের মধ্যে খেলা চলাকালীন আচমকা ওই ফুটবলারের মাথায় বাজ পড়ে। সঙ্গে সঙ্গে খেলার মাঠেই লুটিয়ে পড়েন তিনি। মাঠেই উপস্থিত ছিলেন চিকিৎসক দল। তাঁরা দৌড়ে আসেন। কিন্তু, শেষপর্যন্ত দৌড়ে আসেন। কিন্তু, তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
তবে ইন্দোনেশিয়ায় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু এই প্রথম নয়। সেই দেশে এক বছরের মধ্যে দ্বিতীয়বার বজ্রপাতের ফলে কোনও ফুটবলারের মৃত্যু হল। ২০২৩ সালেও ইন্দোনেশিয়ায় বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছিল। সোরাটিন অনূর্ধ্ব-১৩ কাপের ম্যাচ চলাকালীন পূর্ব জাভার বোজোনেগোরেতে বজ্রপাতের ফলে মারা যায় এক কিশোর ফুটবলার।
lightning struck a man during a football match in Indonesia 🇮🇩https://t.co/JnRUJSukl1
— Kobbie Mainoo Fans (@KobbeMainoo) February 11, 2024
রেফারি রুলবুক অনুসারে, রেফারি বিশ্বের বেশিরভাগ অংশে খারাপ আবহাওয়ার ব্যাখ্যা ধারণ করেন। নেদারল্যান্ডসে, দেশে উচ্চ বাতাসের গতির কারণে ২০২০ সালে ৮ ফেব্রুয়ারি তারিখে সমস্ত ফুটবল খেলা স্থগিত করা হয়েছিল।












Click it and Unblock the Notifications