রোনাল্ডোর সইয়ের জের, কয়েক ঘণ্টায় রেকর্ড সংখ্যক ফলোয়ার বৃদ্ধি সৌদির ক্লাবের

রোনাল্ডোর সইয়ের জের কয়েক ঘণ্টায় রেকর্ড সংখ্যক ফলোয়ার বৃদ্ধি সৌদির ক্লাবের

সম্প্রতি মাঠের মধ্যে পারফর্ম করতে ব্যর্থ হলেও পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্র্যান্ড একই পর্যায়ে রয়েছে। এই মহানক্ষত্র যখন দ্বিতীয় বারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তি সই করেছিলেন ২০২১ সালে তখন রেকর্ড সংখ্যক রোনাল্ডোর জার্সি বিক্রির সাক্ষী থেকেছিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব।

রোনাল্ডোর সইয়ের জের, কয়েক ঘণ্টায় রেকর্ড সংখ্যক ফলোয়ার বৃদ্ধি সৌদির ক্লাবের

কেরিয়ারের শুরু থেকে ইউরোপীয় ফুটবলকে শাসন করা রোনাল্ডো যখন নিজের ফুটবল কেরিয়ার শুরু করতে চলেছেন এশিয়ায় তখন আবারও রোনাল্ডোর সেই স্টারডাম দেখা গেল। শনিবার, ৩১ ডিসেম্বর সৌদি আরবের ক্লাব আল নাসেরের চুক্তি পত্রে সই করেন রোনাল্ডো। এশিয়ার ক্লাবটি জানিয়েছে আড়াই বছরের চুক্তিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাদের হয়ে সই করেছেন এবং এর ফলে ২০২৫ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার পর্যন্ত সৌদি আরব হতে চলেছে রোনাল্ডোর ঠিকানা। আল নাসেরে বাৎসরিক ২০০ মিলিয়ন ডলারের চুক্তি সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রোনাল্ডোকে সই করানোর কথা ঘোষণার কয়েক ঘণ্টার পর থেকেই ঝড়ের গতিতে বাড়তে শুরু করে আল নাসেরের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা। শনিবার ভারতীয় সময়ে বিকেল ৪'টে পর্যন্ত আল নাসেরের ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩.৭ মিলিয়ন। উল্লেখ্য, এ দিন ভারতীয় সময় সকাল ১১'টায় আল নাসেরের ফলোয়ার সংখ্যা ছিল ২.৯ মিলিয়ন। এই সংখ্যা আরও বাড়বে। যদিও সৌদি আরবের ঘরোয়া এখনই নামতে পারবেন না রোনাল্ডো। দুই ম্যাচ তাঁকে বাইরেই থাকতে হবে। এপ্রিল মাসে এভার্টনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পর মাথা গরম করে এক সমর্থকের ফোন ভেঙে দেওয়ার কারণে তাঁকে নির্বাসিত করা হয়।

রোনাল্ডোর এই সইকে ইতিহাস তৈরির সমিল উল্লেখ করেছে আল নাসের। ক্লাবটির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে লেখা হয়, "এই সই শুধু আমাদের ক্লাবকেই আরও সাফল্য পেতে উৎসাহিত করবে না, পাশাপাশি উৎসাহিত করবে আমাদের লিগকে, দেশকে এবং আগামী প্রজন্মকে, ছেলে এবং মেয়েদের নিজেদের সেরাটা বের করে আনার জন্য।"

এশিয়ার ক্লাবকে বাছার কারণ হিসেবে রোনাল্ডো জানিয়েছেন, এটাই সঠিক সময়ে এশিয়া খেলার জন্য। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র এশিয়া ফুটবলেও নিজের দাপট দেখানোর জন্য প্রস্তুত। আল নাসেরের কোট অনুযায়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, "আমি ভাগ্যবান যে ইউরোপীয় ফুটবলে সব কিছুই আমি জিতেছি এবং মনে করি এটা সেরা সময় আমার অভিজ্ঞতা এশিয়াতে শেয়ার করার জন্য।" রোনাল্ডো সই আরও শক্তিশালী করে তুলবে সৌদি আরবের ক্লাবকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+