Al-Nassr: আল নাসের ছাড়ার জল্পনা অতীত! শক্তিশালী দল গঠনে সক্রিয় ভূমিকা নিচ্ছেন রোনাল্ডো
২০২৫ সালে রোনাল্ডোর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রোনাল্ডো। তাঁর দল বদল নিয়ে চলা যাবতীয় জল্পনার অবসান আগেই ঘটিয়েছেন, এবার আগামী মরশুমে আল নাসের দলকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছেন রোনাল্ডো।
আল নাসেরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ই পাখির চোখ রোনাল্ডোর। ফুটবল দলগত খেলা। ব্যক্তিগত পারফরম্যান্স একদিন দলকে জেতা পারে। কিন্ত সাফল্য পেতে দরকার একটা শক্তিশালী দল। আগামী মরশুম ম্যান ইউ শিবিরে নজর পরেছে রোনাল্ডোর। পুরানো ক্লাব থেকে ক্লাব থেকে একজন ফুটবলারকে দলে নিতে উদ্যোগী স্বয়ং রোনাল্ডোই।

এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫টি ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান এই তারকা। এরপর ম্যান ইউতে যোগ দেন ৩২ বছর বয়সি এই ফুটবলার। তিনি আল নাসেরে যোগ দিলে দলের মাঝমাঠ অনেক শক্তিশালী হবে। রোনাল্ডো যে সৌদি আরবের ক্লাব থেকে অন্যত্র যাবেন না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে।
রোনাল্ডো আগেই স্পষ্ট করে দিয়েছেন, যে তাঁর প্রধান লক্ষ্য হল আল নাসেরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতা। সিআরসেভেনর কথায়, 'চ্যাম্পিয়ন্স লিগ এমন কিছু যা আমি ক্লাবের হয়ে জিততে চাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেশাদারিত্ব এবং চেষ্টা চালিয়ে যাওয়া।' রোনাল্ডো আল নাসেরের হয়ে লিগ শিরোপা জয়ের ও আশা করছেন, যা তিনি এর আগে অর্জন করতে ব্যর্থ হয়েছেন।
দল বদল প্রসঙ্গে রোনাল্ডো কয়েকদিন আগেই বলেছিলেন, আমি এখানে খুশি, আমার পরিবারও খুশি। আমরা এই সুন্দর দেশে একটা নতুন জীবন শুরু করেছি। ফুটবল, জীবন - সব কিছু ভালো চলছে। আমি এখনও এখানেই থাকছি, আমাদের অনেক উন্নতির প্রয়োজন রয়েছে।












Click it and Unblock the Notifications