Cristiano Ronaldo: সৌদি লিগে রোনাল্ডোর মাইলস্টোন গোল, সূচনাতেই জয় অধরা আল নাসেরের
পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই সৌদি প্রো লিগে অভিযান শুরু করল রোনাল্ডোর ক্লাব আল নাসের। কিন্তু শুরুটা ভালো হল না রোনাল্ডো ব্রিগেডের। প্রথম ম্যাচেই পয়েন্ট খোঁয়াতে হল আল নাসেরকে। বৃহস্পতিবার রাতে আল রাইদের বিপক্ষে ম্যাচে পুরো পয়েন্ট পেল না আল নাসের। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আল নাসরকে। এটি ছিল নতুন মরশুমে দুই দলের প্রথম ম্যাচ।
ম্যাচের শুরুটা অবশ্য আল নাসের খুব ভালোভাবেই করেছিল। এমনকি প্রথম ম্যাচেই গোলের খাতা খোলেন রোনাল্ডো।৩৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। সাদিও মানের ক্রস থেকে আসা বলে হেড করেন সিআরসেভেন। তাঁর হেডে তেকাঠিতে প্রবেশ করে। এটি সৌদি প্রো লিগে রোনাল্ডোর মাইলস্টোন গোল। কারণ সৌদি লিগে এটি রোনাল্ডোর ৫০তম গোল।

সৌদি প্রো লিগের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে অবশ্য পারলেন না রোনাল্ডো। ৫০ গোল করতে তিনি সময় নিয়েছেন ৪৮ ম্যাচ। বর্তমানে আল শাবাবের হয়ে খেলা আল নাসরের স্ট্রাইকার হামাদাল্লাহ ৫০ ছুঁয়েছিলেন ৪২ ম্যাচেই।
গত মরসুমে সৌদি লিগে সবচেয়ে বেশি গোল করেছিলেন রোনাল্ডো। এ বারেও লিগের প্রথম ম্যাচে গোল করলেন তিনি। প্রথমার্ধে এগিয়েই ছিল তাঁর দল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতা হল না। ৪৯ মিনিটে রাইদের অধিনায়ক ফৌজাইর পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।
ম্যাচে দ্বিতীয়বার গোলের খাতা খুলেছিলেন রোনাল্ডো। ৭৬ মিনিটে রোনাল্ডো বল জালে জড়িয়ে দেন। কিন্তু অফ সাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। তবে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক আছে। ম্যাচ শেষে রেফারির গোল বাতিল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আল নাসের শিবির।
পাঁচবারের ব্য়ালন ডি'অর জয়ী,পর্তুগালের একমাত্র ইউরো কাপ জেতা অধিনায়ক চলে এসেছেন জনপ্রিয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্মেও, ইতিমধ্যেই নতুন রেকর্ডও গড়েছেন রোনাল্ডো।












Click it and Unblock the Notifications