AFC Asian Cup: প্রতিপক্ষ দলের ক্রম তালিকা নিয়ে ভাবতে নারাজ, সুনীলদের উপর চাপ কমাতে বিশেষ পন্থা নিলেন স্টিমাচ
বছরের শুরুতেই ফুটবলের মেগা ইভেন্ট। এএফসি এশিয়ান কাপে মাঠে নামছে ভারত। রবিবার থেকে দোহাতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। এশিয়ার অন্যতম সেরা দল অস্ট্রেলিয়া, মধ্য এশিয়ার শক্তিশালী দল উজ়বেকিস্তান এবং সিরিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।প্রত্যেক দলই ক্রম তালিকায় ভারতের থেকে এগিয়ে রয়েছে।তাই ক্রম তালিকা নিয়ে খুব একটা ভাবছেন না।
ইগর স্টিম্যাচ চাইছেন না ক্রম তালিকাকে বেশি গুরুত্ব দিয়ে অযথা ফুটবলারদের চাপ দিতে চাইছেন না। তাই ফুটবালরদের উপর থেকে চাপ কমাতে নিজেদের গ্রুপে বহিরাগত হিসাবে উল্লেখ করেছেন স্টিমাচ।

এশিয়া কাপে প্রস্তুতি নিয়ে বরাবরই সরব হয়েছেন ইগর স্টিমাচ। দোহা পৌঁছে গিয়েও প্রস্তুতি নিয়ে একরাশ উদ্বেগ প্রকাশ করলেন সুনীলদের হেডস্যরা। তাঁর কথায়, অন্য দলগুলি দুবাইয়ে কয়েক সপ্তাহ আগেই এসে গিয়েছে। আমরা এখনও পরিবেশের সঙ্গে মানাতে পারিনি। সেটা করাই আমাদের প্রধান কাজ। খুব অল্প সময়ে করতে হবে। আনোয়ার আলি, আশিক কুরুনিয়ন, গ্লেন মার্টিন্স, জিকসন সিংহ নেই। ওদের অভাব অনুভব করব।'
এএফসি এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েই দোহা গিয়েছেন স্টিমাচ। কয়েক সপ্তাহ আগেই ৫০ জন ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেখান থেকেই ২৬ জনকে বেছে নিয়েছেন জাতীয় কোচ ইগর স্টিমাচ।
রক্ষণ নিয়ে কিন্তু বাড়তি ভাবনা থাকবে ইগরের কারণ চোটের জন্য নেই আনোয়ার আলি। এএফসি কাপে ওডিশার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে চোট পেয়েছিলেলন আনোয়ার। তারপর থেকে মাঠে ফিরতে পারেননি মোহনবাগান এসজির ডিফেন্ডার।
আগামী ১২ জানুয়ারি থেকে শুরু কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ইভেন্ট। ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications