AFC Asian Cup: ঘোষিত হল এশিয়া কাপের জন্য ভারতীয় ফুটবল দল, দুই প্রধান থেকে সুযোগ পেলেন কারা?
এএফসি এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের ভারতীয় দল ঘোষিত হল। কয়েক সপ্তাহ আগেই ৫০ জন ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেখান থেকেই ২৬ জনকে বেছে নিলেন জাতীয় কোচ ইগর স্টিমাচ। রবিবার থেকে দোহাতে একটি প্রস্তুতি শিবির করবে ভারতীয় দল।
চূড়ান্ত ভারতীয় দলে আছেন তিন জন গোলরক্ষক, আটজন ডিফেন্ডার, ১০ জন মাঝমাঠের ফুটবলার।
স্ট্রাইকিং লাইনের জন্য নেওয়া হয়েছে ছয় জনকে। চোট থাকলেও ইগর স্টিমাচ দলে রেখেছেন সাহালকে। বিগত কয়েকটি টুর্নামেন্টেই ভারতীয় দলের মাঝমাঠে দাপটের সঙ্গে খেলেছেন সাহাল। চোটের জন্য আগেই স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন আনোয়ার আলি।

আগামী ১২ জানুয়ারি থেকে শুরু কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে।
ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জাতীয় কোচ বলেছেন, ফুটবলের মানের দিক থেকে এই সব ছেলেদের খুব মিল আছে। আমরা একটি দল, একটি পরিবার। কিন্তু প্রতিভা যাই হোক না কেন, চরিত্র না থাকলে কোনও কিছুই অর্জন করা যায় না।'
প্রস্তুতি শিবিরে কোন বিষয়গুলির উপর জোর দেওয়া হবে সেটাও উল্লেখ করেছেন স্টিমাচ। তাঁর কথায়, আমরা যে বিষয়গুলি নিয়ে কাজ করতে চাই তা হল রক্ষণকে শক্তিশালী করা, আক্রমণাত্মক রূপান্তর এবং সেট পিসকে কাজে লাগানো। বক্সের ভিতরে ম্যান-মার্কিং নিয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক ম্যাচে আমরা বক্সের ভিতরে কিছু ভুলের জন্য গোল হজম করেছি।' এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল।
গোলরক্ষক-গুরুপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার- আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহেতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল বেকে, শুভাশিস বোস, সন্দেশ জিঙ্গান।
মিডফিল্ডার- অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালতে, লিস্টন কোলাসো, নওরম মহেশ সিং, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং, উদান্তা সিং,
স্ট্রাইকার- সুনীল ছেত্রী, রাহুল কেপি, ঈশান পণ্ডিতা, মনবীর সিং, ছাংতে, বিক্রম প্রতাপ সিং।












Click it and Unblock the Notifications