East Bengal: জয়ে ফেরায় কিছুটা স্বস্তিতে লাল হলুদ ব্রিগেড, সৌভিকদের ফোকাসে নেজমেহ এফসি ম্যাচ

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম খেলায় ভুটানের দল পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা এফসির বিরুদ্ধে ৪ গোলে দুরন্ত জয় পেয়েছে লাল হলুদ ব্রিগেড। আগামী ১লা নভেম্বর গ্রুপের শীর্ষে থাকা লেবাননের নেজমেহ এফসি-র মুখোমুখি হবে লাল হলুদ। বসুন্ধরার বিরুদ্ধে বড় জয় পেলেও লাল হলুদের নক আউটের স্থান নিশ্চিত নয়।

বসুন্ধরা ম্যাচ জয়ের পরের দিনই নেজমেহ এফসি ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেল। ম্যাচের পরের দিন মূলত হালকা অনুশীলন হয়, তবে যারা ম্যাচে খেলেননিয তাঁরা পুরো দমে অনুশীলন করেন। বুধবার সেটাই হল। বসুন্ধরা ম্যাচ জেতায় লাল হলুদ শিবিরের গুমোট ভাবটা কিছুটা কেটে গিয়েছে। তবে লক্ষ্য থেকে এখনই সরছেন না সৌভিক-নন্দকুমাররা।

এই টুর্নামেন্টে সবথেকে কঠিন দল লেবাননের ক্লাবটি।নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল যাবে নক আউট পর্বে। এছাড়া দক্ষিণ পূর্ব জোন থেকে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দলও যাবে নক আউটে।বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে হারিয়ে দেওয়ার নক আউটে যাওয়ার সুবর্ণ সুযোগ আছে লাল হলুদের। আপাতত গ্রুপ 'এ'-তে দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে দুটি ম্যাচ খেলেছে। একটি ম্যাচে জিতেছে। একটি ম্যাচে ড্র করেছে। ঝুলিতে মোট চার পয়েন্ট আছে। বসুন্ধরাকে হারানোর পর লাল হলুদের গোলপার্থক্য দাঁড়াল চার।

বুধবার লাল হলুদের বিদেশি ফুটবলার দিমিত্রিয়স জানিয়েছেন, সব খেলোয়াড়ই শেষ ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। গ্রুপের শেষ ম্যাচটি আমাদের জন্য এক ধরণের ফাইনাল হবে। নকআউটে যাওয়ার জন্য শুক্রবার আমাদের জিততে হবে। সৌভিক চক্রবর্তী বলেছেন, আমার ব্যক্তিগত মাইলফলকের চেয়ে জয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা দল হিসেবে একসঙ্গে উন্নতি করতে চাই এবং আরও ম্যাচ জিততে চাই।

নন্দকুমার জানিয়েছেন, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা ছিল কারণ আমরা জয়ের পথে ফিরতে মরিয়া ছিলাম। ইস্টবেঙ্গলের জার্সিতে গোল করাটা সবসময়ই স্পেশ্যাল আমার কাছে। কোচ অস্কার আমাদের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছেন। ভুটানে এসেও আমাদের সমর্থকরা যেভাবে সমর্থন করছেন তার জন্য আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। শুক্রবার জয় পেয়েই মাঠ ছাড়তে চাই।

আনোয়ার আলিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। অবশেষে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিলেঅন আনোয়ার। তিনি বলেছেন, ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করতে পেরে আমি খুশি। আমি মুহূর্ত জন্য অপেক্ষা করছিলাম. এই ধরনের বড় টুর্নামেন্টে গোল করা গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন। আমি আমার দলকে আরও ম্যাচ জিততে সাহায্য করতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+