AFC Cup 2023-24: মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ ছুটছে, কামিংসের জোড়া গোলে পরাস্ত মাজিয়া

AFC Cup 2023-24: মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। জয়ের ধারা অব্যাহত রেখে এএফসি কাপের গ্রুপ ডি-র শীর্ষস্থান দখলে রাখল হুয়ান ফেরান্দোর দল।

এএফসি কাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ওডিশা এফসিকে তাদের ঘরের মাঠে হারানোর পর আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ২-১ গোলে পরাস্ত করল সবুজ মেরুন শিবির।

 AFC Cup 2023-24: মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ ছুটছে

জোড়া গোল করলেন জেসন কামিংস। জোড়া গোল করলেন জেসন কামিংস। ১৩ মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারতো সবুজ মেরুন। জেসন কামিংসের শটে মাথা ছুঁইয়ে গোলের প্রয়াস চালিয়েছিলেন ব্রেন্ডন হামিল, যা দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন মাজিয়া গোলরক্ষক হুসেন শরিফ। মিনিট দশেক পর গোলের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মাজিয়া।

মাজিয়া রক্ষণে লাগাতার চাপ বজায় রাখার সুফল মেলে ২৮ মিনিটে। হুগো বুমোসের থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে তা জালে জড়াতে ভুল করেননি কামিংস। ৩৫ মিনিটে মাজিয়ার গোলের প্রয়াস ব্যর্থ হয় হামিল ও গোলকিপার বিশাল কাইথ সতর্ক থাকায়। ৪১ মিনিটে পেনাল্টি নষ্ট করে সবুজ মেরুন।

 AFC Cup 2023-24: মোহনবাগান সুপার জায়ান্টের বিজয়রথ ছুটছে

বিরতির সামান্য আগে সমতা ফেরায় মাজিয়া। ওয়াডার জোরালো শটের সৌজন্যে। ফলে হাফ টাইমে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের খেলার বয়স যখন মিনিট পাঁচেক তখন গোলকিপার শরিফ পরপর দুটো রিফ্লেক্স সেভে দলের বিপদ রোখেন। আরমান্দো সাদিকু ও কামিংস চেষ্টা চালাচ্ছিলেন দলের দ্বিতীয় গোলটি সুনিশ্চিত করার।

৫৮ মিনিটে সাদিকুর আরেকটি প্রয়াস ঝাঁপিয়ে পড়ে রুখে দেন শরিফ। এরপর তিনি মনবীরের শট যেমন আটকান, তেমনই শরিফকে একা পেয়েও গোল করতে পারেননি সাহাল আবদুল সামাদ। অর্থাৎ শরিফের দক্ষতার কারণেই লিড নিয়ে পারছিল না সবুজ মেরুন। তবে শেষরক্ষা হয়নি। বাগান প্রতীক্ষিত গোলটি পেয়ে যায় ইনজুরি টাইমের ২ মিনিটের মাথায়।

কামিংস পেনাল্টি মিস করলেও তিনিই জয়সূচক গোলটি করেন শেষ লগ্নে। সাহালের পাস থেকে, কিপারের দুই পায়ের ফাঁক গলে বল জালে জড়িয়ে যায়। টানা দুটি জয় ছিনিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। মাজিয়া ও বসুন্ধরা কিংস দুই দলের দখলেই তিন পয়েন্ট করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+