AFC Asian Cup: সুনীলদের জন্য অঙ্ক খুব কঠিন, সিরিয়া ম্যাচের আগে জানুন ভারতের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ
মঙ্গলবার এএফসি কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত। প্রথম দুই ম্যাচে হেরে একেবারে খাদের কিনারায় ভারত। ফলে মঙ্গলবার সিরিয়ার বিরুদ্ধে শুধু জয় পেলেই হবে না, দ্বিতীয় রউন্ডে যেতে সুনীলদের কষতে হবে একাধিক অঙ্কের হিসাব। কঠিন ম্যাচের আগেও হাল না ছাড়ার মনোভাব ভারতীয় দলে।
একরাশ স্বপ্ন নিয়ে চলতি বছরে এএফসি এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত। কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনাড়ায় সুনীল ছেত্রীরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ০-২ গোলে হারতে হয়েছিল, উজবেকিস্তানের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স আরও খারাপ। ভারত ২-০ ব্যবধানে হেরে যায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে। দ্বিতীয় ধাক্কা আসে উজবেকিস্তানের বিরুদ্ধে, যা ভারতের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দেয়। ৩-০ গোলে হেরে যায় ভারত।

ভারতকে যেমন সিরিয়ার বিরুদ্ধে জিততে হবে,তেমনই চিনকে শেষ ম্যাচে হারতে হবে। গ্রুপ সি-এর প্যালেস্তাইন-হংকং ম্যাচ ড্র হতে হবে।ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে তাদের শেষ ম্যাচে হারতে হবে।এফ' গ্রুপে ওমান ও কিরগিজস্তানের ম্যাচ ড্র হতে হবে।
যদিও অঙ্কের জটিল হিসাবে সরিয়ে রেখে আপাতত নিজেদের খেলাতেই ফোকাশ করছেন সুনীল-সন্দেশরা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ ইগর স্টিমাচ বলেন, 'আমরা মানসিকতা এবং আমাদের দর্শনের পরিবর্তন নিয়ে কাজ করেছি। পরাজয় প্রক্রিয়ার একটি অংশ, কিন্তু আমাদের শক্তি নিয়ে থেকে ফিরে আসতে হবে।'
এরআগে সিরিয়া উজবেকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এবং অস্ট্রেলিয়ার কাছে ০-১ গোলে হেরেছে। এই প্রসঙ্গে ভারতীয় দলের কোচ বলেন,এই দুটি ফলাফলের জন্য সমস্ত কৃতিত্ব সিরিয়াকে। তারা একটি শারীরিক দিক যে একটি কম্প্যাক্ট ৪-৪-২ সিস্টেম খেলা, কিন্তু তারাও আমাদের মতো একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হল গোল করা। তারা তাদের সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল করতে পারছে না।'
সিরিয়া বর্তমানে ৯১ নম্বর ফিফা ক্রম তালিকায় রয়েছে। ভারতের থেকে একটু এগিয়ে তবে সিরিয়া শারীরিক ফুটবল খেলে। যা কিছুটা হলেও ভাবাচ্ছে ভারতীয় দলকে।












Click it and Unblock the Notifications