অভিনব 'বস্তি পর্যটন', কড়ি ফেললেই একদিন থেকে-খেয়ে আসতে পারবেন
মুম্বইয়ের বিখ্যাত বস্তিগুলিতে এবার চাইলেই থাকতে পারবেন যেকেউ। তবে তার জন্য গাঁটের কড়ি খরচ করতে হবে।
মুম্বইয়ের বিখ্যাত বস্তিগুলিতে এবার চাইলেই থাকতে পারবেন যেকেউ। তবে তার জন্য গাঁটের কড়ি খরচ করতে হবে। বস্তি পর্যটন নিয়ে অভিনব ভাবনার পাশাপাশি রয়েছে দরিদ্র মানুষরা কীভাবে ওই পরিবেশে নিজেদের জীবনযাত্রা চালান তাও একেবারে কাছ থেকে দেখার সুযোগ।

নতুন ভাবনা
এই ভাবনা ডালপালা মেলেছে যাতে পর্যটকেরা বুঝতে পারেন, আর্থিক কষ্টের মধ্যে থেকে কীভাবে দেশের বাণিজ্য রাজধানীতে মানুষ দিন গুজরান করে। সেটাকেই তুলে ধরতে এই অভিনব ভাবনা।

একসঙ্গে শৌচালয়ের ব্যবস্থা
এটা আরও অভিনবত্ব পেয়েছে কারণ যে বস্তিতে থাকার কথা বলা হচ্ছে সেখানে পাবলিক টয়লেটের মতো শৌচালয় রয়েছে। অর্থাৎ একসঙ্গে ৫০টি পরিবার শৌচালয় সারতে পারে এমন জায়গায় নিত্যকর্ম সারতে হবে।

খরচ ২ হাজার টাকা
সবমিলিয়ে একদিনের থাকায় খরচ পড়বে ২ হাজার টাকা। বস্তিতে কোনও আলাদা হোটেল করে নয়। কারও বাড়িতেই থাকতে হবে। সেই টাকা বাড়ির মালিকের হাতেই তুলে দিতে হবে।

বস্তির অবস্থা তুলে ধরা
একটি স্বেচ্ছ্বাসেবি সংগঠনের হয়ে ডেভিড বিজল এই ভাবনার আমদানি করেছেন। অনেকে এটাকে সমালোচনা করলেও মুম্বইয়ের বস্তি সংষ্কৃতি ও আর্থিক দুরবস্থা তুলে ধরতে এটি বিশেষ সহায়ক হয়েছে বলেই মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক বস্তি সংগঠনের সমালোচনা
এর পাশাপাশি অন্য মতও রয়েছে। এক আন্তর্জাতিক বস্তি সংগঠনের মুখপাত্র জকিন আর্পুথম বলেছেন, এই ধরনের ভাবনায় কারও উপকার হয় না। যার বাড়িতে অতিথি থাকছেন তাঁরও নয়, আর যাঁরা থাকছেন তাদেরও নয়। একদিনে কিছুই বোঝা যায় না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications