২০১৭-য় টুইটারে কোন হ্যাশট্যাগ সবচেয়ে ট্রেন্ডিং ছিল জানেন কি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান 'মন কি বাত' (#MannKiBaat) টুইটারে সবচেয়ে ট্রেন্ডিং ছিল এবছর।
মুহূর্তে ইন্টারনেট বা স্যোশাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টুইটারের ধারেকাছে কেউ নেই। তাই টুইটারে সারাবছর কী ট্রেন্ড করল তা জানা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান 'মন কি বাত' (#MannKiBaat) টুইটারে সবচেয়ে ট্রেন্ডিং ছিল এবছর। এরপরে সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল তামিলনাড়ুর ঐতিহ্যবাহী বিতর্কিত খেলা জাল্লিকাট্টু (#Jallikattu) ও ব্যবসা ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ জিএসটি (#GST)।

মন কি বাত
সারা বছর ধরেই মন কি বাত টুইটারে ট্রেন্ড করেছে। এই রেডিও অনুষ্ঠানে প্রতি মাসের শেষ রবিবার রেডিও অনুষ্ঠান করে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে বার্তা দেন।

মুম্বইয়ে বৃষ্টি
এর পাশাপাশি এবছর মুম্বইয়ে হওয়া ভয়াবহ বৃষ্টিও টুইটারে #MumbaiRains হিসাবে দারুণ ট্রেন্ড করেছে। এবছর মুম্বইয়ে ভয়াবহ বৃষ্টি হয় কয়েকদিন ধরে। তার জেরে বেশ কয়েকজন মারা যায়।

তিন তালাক
এরপরে রয়েছে মুসলমান মহিলাদের তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ বিরোধী তিল তালাক বিল। #TripleTalaq বছরের মাঝখান থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত টুইটারে দারুণ ট্রেন্ড করেছে।

অন্যান্য হ্যাশট্যাগ
এর পাশাপাশি নোট বাতিল (#Demonetisation), স্বচ্ছ্ব ভারত (#SwachhBharat), উত্তরপ্রদেশ (#UttarPradesh), গুজরাত বিধানসভা নির্বাচন (#GujaratElections) ও আধার (#Aadhaar) এবছর টুইটারে সবচেয়ে বেশি ট্রেন্ড করেছে।












Click it and Unblock the Notifications