গুগলে ২০১৭ সালে সবচেয়ে বেশি কী ট্রেন্ড করেছে জানেন কি

২০১৭ সালে ইন্টারনেটের দুনিয়ায় কী ট্রেন্ড করেছে, বছর শেষে তা নিয়েও রিপোর্ট পেশ করেছে গুগল। দেখা যাক কী রয়েছে সেই রিপোর্টে।

ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলই কোনও তথ্য খুঁজতে আমাদের সবচেয়ে বড় ভরসা। আরও বেশ কয়েকটি সার্চ ইঞ্জিন রয়েছে। তবে সারা বিশ্বের মানুষ সবসময় গুগলের উপরেই ভরসা করে থাকেন। প্রতি সেকেন্ডে কোটি কোটি সার্চ রিকোয়েস্ট আসতে থাকে গুগলে। নিজের মতো করে জবাব দিতে থাকে গুগল। ২০১৭ সালে ইন্টারনেটের দুনিয়ায় কী ট্রেন্ড করেছে, বছর শেষে তা নিয়েও রিপোর্ট পেশ করেছে গুগল। দেখা যাক কী রয়েছে সেই রিপোর্টে।

সার্চ থেকে

সার্চ থেকে

হারিকেন ইরমার দাপটে বিধ্বস্ত আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, আইফোন ৮ ও আইফোন এক্স বাজারে আসা, মেগান ক্লার্কের সঙ্গে যুবরাজ হ্যারির বিয়ে এগুলি সার্চ থেকে গুগলে এবছরে সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল।

 সবচেয়ে বেশি সার্চড পার্সোনালিটি

সবচেয়ে বেশি সার্চড পার্সোনালিটি

মেগান ক্লার্ক, নাদিয়া তোফা, যৌন হেনস্থার অভিযোগ ওঠা হলিউড পরিচালক হার্ভে ওয়েনস্টেইন, কেভিন স্পেসির মতো তারকার নাম সবচেয়ে বেশি সার্চে ছিল।

বিশ্বজনীন খবর

বিশ্বজনীন খবর

সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ হারিকেন ইরমা, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি, লাস ভেগাসে শ্যুটিং, উত্তর কোরিয়া ও কিম জং উন ও সূর্যগ্রহণ নিয়ে জানতে চেয়ে সার্চ করেছেন।

নির্বাচন

নির্বাচন

সারা বিশ্বে ২০১৭ সালে সবচেয়ে বেশি লোকে সার্চ করেছে ফরাসি নির্বাচন নিয়ে। সেখানে ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষমতায় এসেছেন। তারপরে জার্মানির নির্বাচন যেখানে ফের ক্ষমতায় এসেছেন অ্যাঙ্গেলা মের্কেল। এরপরে সবচেয়ে বেশি সারা বিশ্বে আগ্রহ ছিল ইংল্যান্ডের নির্বাচন ও উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে।

খেলার দুনিয়ায়

খেলার দুনিয়ায়

২০১৭ সালে খেলার দুনিয়ায় সবচেয়ে বেশি ইন্টারনেট সার্চ হয়েছে উইম্বলডন নিয়ে। সেখানে ফের জিতে ইতিহাস গড়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। এছাড়াও সুপার বল, মেওয়েদার ও ম্যাকগ্রেগরের বক্সিংয়ের লড়াই, তুঁর দ্য ফ্রান্স, ওয়ার্ল্ড সিরিজ নিয়ে তুমুল আগ্রহ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+