যোগী থেকে মোদী; ২০১৭ সালে রাজনৈতিক কারণে খবরে এসেছেন কারা

মোদী বাদেও আরও অনেকেই রয়েছেন যারা রাজনীতিক নন, তবে ২০১৭ সালে কোনওভাবে খবরে এসেছেন।

রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে ২০১৭ সালে খবরে এসেছেন এমন অনেকেই রয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে এবছর ভোট হয়েছে। তার জেরে অনেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন। তবে দেশের সেরা ও চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব কে তা অনুমান করার জন্য কোনও পুরস্কার নেই। কারণ সকলেই জানেন তা হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যেখানেই গিয়েছেন, লাইমলাইটের সমস্ত আলো শুষে নিয়েছেন। তবে মোদী বাদেও আরও অনেকেই রয়েছেন যারা রাজনীতিক নন, তবে ২০১৭ সালে কোনওভাবে খবরে এসেছেন।

স্মৃতি ইরানি

স্মৃতি ইরানি

বস্ত্র ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ২০১৭ সালে গুজরাতে রাজ্যসভা নির্বাচন জিতেছেন। এই তথো। ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বও তিনি এবছরই পেয়েছেন। ২০১৬ সালে তিনি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে ছিলেন।

সেনাপ্রধান বিপিন রাওয়াত

সেনাপ্রধান বিপিন রাওয়াত

সেনাপ্রধান স্বীকার করেছেন ভারতীয় সেনার কোল্ড স্টার্ট ডকট্রিনের কথা। এই নিয়ে বহু আলোচনা হয়েছে। এছাড়া কোনও গোলমাল মনে হলে স্যোশাল মিডিয়ায় তা না জানিয়ে সেনার হেল্পলাইন নম্বরে তা জানানোর কথা বলেছেন তিনি। ঘটনা হল বছরের শুরুতেই তেজ বাহাদুর নামে এক বিএসএফ জওয়ানের ভিডিও নিয়ে সমালোচনা হয়। সেনা সমালোচিত হয়। সেজন্যই সেনাপ্রধানের এই আহ্বান ছিল। যা নিয়েও জোর আলোচনা হয়েছে।

সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী হিসাবে সারা দেশ শুধু নয়, বিদেশেও প্রশংসিত। বিদেশমন্ত্রী হিসাবে তিনি সারাবছর নানা কাজের মধ্য দিয়ে খবরে থেকেছেন। রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি যেভাবে পাকিস্তানকে বিঁধেছেন তাতে সারা দেশে ধন্য ধন্য পড়ে গিয়েছে। বছরভর বিদেশমন্ত্রী হিসাবে মানবিক নানা কাজ করেছেন তিনি।

রামনাথ কোবিন্দ

রামনাথ কোবিন্দ

এবছর নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন রামনাথ কোবিন্দ। প্রণব মুখোপাধ্যায়ের ছেড়ে আসা পদে ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে তিনি জয়ী হন। তাঁর প্রতিপক্ষ ছিলেন মীরা কুমার। তিনি পান ৩৪.৩৫ শতাংশ ভোট।

নির্মলা সীতারমন

নির্মলা সীতারমন

বিজেপি নেত্রী হিসাবে দারুণ কাজ করেছেন নির্মলা সীতারমন। এবছর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব তাঁকে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন নির্মলা। এর আগে অর্থ ও শিল্প মন্ত্রকের দায়িত্বও সামলেছেন তিনি। তবে মহিলা প্রতিরক্ষামন্ত্রী হয়ে কার্যত বাজিমাত করেছেন নির্মলা।

অরুণ জেটলি

অরুণ জেটলি

নোট বাতিল থেক অথবা জিএসটি, অথবা তার পরে অর্থনীতির অধঃগতি নিয়ে আলোচনা, জিডিপির নেমে যাওয়া অথবা মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাওয়া- সব জায়গাতেই খবরে থেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সমালোচিত যেমন হয়েছেন, তেমনই ব্যবসার সুন্দর পরিবেশ তৈরি করার নিরিখে ভারতের অবস্থান উপরে উঠে আসায় প্রশংসিতও হয়েছেন।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

সহ সভাপতি হওয়ার মাত্র চার বছরের মধ্যে কংগ্রেসের সভাপতি বনে গিয়েছেন রাহুল গান্ধী। তাঁর নেতৃত্বে নির্বাচনে লড়ে কংগ্রেস উত্তরপ্রদেশ, গোয়া, মনিপুর, গুজরাত সহ একাধিক নির্বাচনে হেরেছে। তারপরও বছরের শেষে মা সনিয়ার হাত থেকে দলের ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছেন রাহুল।

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ক্ষমতায় এসেছে বিজেপি। সাংসদ থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যোগী আদিত্যনাথ। নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে খবরে আসা যোগীর উপরেই সবচেয়ে বেশি ভরসা দেখিয়েছে বিজেপি।

অমিত শাহ

অমিত শাহ

বিজেপি সভাপতি হিসাবে ফের নির্বাচিত হয়েছেন অমিত শাহ। তবে যেটা উল্লেখযোগ্য তা হল, তিনি সভাপতি হওয়ার পরই একেরপর এক রাজ্যে নির্বাচনে জয়লাভ করে সরকার গড়েছে বিজেপি। মূল কারিগর তিনিই। এবছরও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মনিপুর, গুজরাত, হিমাচলপ্রদেশে সরকার গড়েছে বিজেপি।

 নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

তিনবছর আগে যে জয়যাত্রা শুরু হয়েছিল, সেই বিজয়রথ এখনও থামেনি। স্বপ্নের দৌড় অব্যাহত মোদীর। সব রাজনীতিককে ছাড়িয়ে তিনি সবার আগে দৌড়চ্ছেন। নোট বাতিল, জিএসটি সহ নানা বিষয়ে বিরোধীদের একাধিক প্রচারও তাঁর জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+