২০১৭-য় টুইটার ফলোয়ারের সংখ্যায় এগিয়ে কোন ১০ ভারতীয়, জানেন কি

টুইটার ফলোয়ারে সবচেয়ে এগিয়ে রয়েছেন এক রাজনীতিক। আর বাকী নয়টি স্থানই দখল করে রেখেছে বলিউড।

টুইটারে ভারতীয়দের যোগাযোগ আগের চেয়ে অনেক বেড়েছে। ইন্টারনেট মাধ্যমের যত প্রসার বাড়বে, ততই স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভারতীয়দের আনাগোনা বাড়বে। তবে যেটুকু হয়েছে তা নেহাত কম নয়। কোটি কোটি ভারতীয় টুইটার ব্যবহার করেন। টুইটার ফলোয়ারে সবচেয়ে এগিয়ে রয়েছেন এক রাজনীতিক। আর বাকী নয়টি স্থানই দখল করে রেখেছে বলিউড। কারা রয়েছেন প্রথম দশে, দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি

বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির টুইটার হ্যান্ডেল @imVkohli। সেখানে ফলোয়ার সংখ্যা ২০.৮ মিলিয়ন। তিনি রয়েছেন দশম স্থানে।

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

গ্রিক গড হৃত্বিকের টুইটারে ফলোয়ার সংখ্যা ঈর্ষা করার মতোই। তাঁর টুইটার হ্যান্ডল হল @iHrithik। আর ফলোয়ার সংখ্যা ২০.৯ মিলিয়ন। তিনি রয়েছেন নবম স্থানে।

 সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

খেলা ছাড়ার পরও ক্রিকেট ঈশ্বর সচিনের জনপ্রিয়তা একেবারেই কমেনি। @sachin_rt হ্যান্ডেলে টুইটারে তাঁকে ফলো করেন ২১.৮ মিলিয়ন মানুষ।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডের সবচেয়ে দামী অভিনেত্রী বলে পরিচিত দীপিকা পাড়ুকোন এবছর পদ্মাবতী সিনেমা করে বারবার লাইমলাইটে এসেছেন। তবে তা সত্ত্বেও সুন্দরী দীপিকার টুইটার ফলোয়ার সংখ্যা ঈর্ষা করার মতোই। @deepikapadukone হ্যান্ডেলে তাঁকে ফলো করেন ২২.১ মিলিয়ন মানুষ।

আমির খান

আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের টুইটার হ্যান্ডেল @aamir_khan-তে ফলোয়ারের সংখ্যা ২২.৪ মিলিয়ন। তিনি এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

খিলাড়ি অক্ষয় জনপ্রিয়তায় তিন খানকে সমান টক্কর দেন। এখানেও তিনি পঞ্চম স্থানে রয়েছে। টুইটার হ্যান্ডেল @akshaykumar-তে অক্ষয়ের ফলোয়ার ২২.৯ মিলিয়ন।

সলমন খান

সলমন খান

ভাইজান সলমন যেখানে হাত দেন সেটাই সোনা হয়ে যায়। টুইটার-ই বা বাদ থাকবে কেন। ভারতের সেলেবসদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সলমন খান। @BeingSalmanKhan হ্যান্ডেলে ফলোয়ার সংখ্যা ২৮.৬ মিলিয়ন।

শাহরুখ খান

শাহরুখ খান

@iamsrk নামটাই যথেষ্ট। ভারতীয় তারকা অভিনেতাদের মধ্যে সবচেয়ে ধনী শাহরুখ খানের এই টুইটার হ্যান্ডেলে ফলোয়ার সংখ্যা ৩১ মিলিয়ন। তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বিগ বি সবসময়ই এগিয়ে ছিলেন। টুইটারেও বলিউডে তিনিই এক নম্বরে। @SrBachchan হ্যান্ডেলে ফলোয়ার সংখ্যা ৩১.৬ মিলিয়ন।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী ভারতীয়দের মধ্যে টুইটার হ্যান্ডেলে সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে বসে রয়েছেন। @narendramodi হ্যান্ডেলে ফলোয়ার সংখ্যা ৩৭.৫ মিলিয়ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+