ভারতীয় বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ শাওমির, কেনার আগে জেনে নিন এই তথ্যগুলি
ভারতীয় বাজারে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করল চিনা সংস্থা শাওমি, ফোন কেনার আগে জেনে নিন এই তথ্যগুলি
বৃহস্পতিবারই ভারতে লঞ্চ হল চিনা স্মার্টফোন সংস্থা শাওমি-র নতুন ওয়াই সিরিজের দুটি ফোন। এর আগে শাওমির রেডমি এস, নোট ও এমআই সিরিজের স্মার্টফোনগুলি যথেষ্ঠই জনপ্রিয় হয়েছে এদেশে। কম দামে একগুচ্ছে ফিচার দিয়ে ভারতীয় বাজার ধরতে পেরেছে চিনা সংস্থা। রেডমি ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান লাইট সিরিজের দুটি ফোনও দশ হাজারের মধ্যেই বাজারে মিলবে। এছাড়াও এই ফোনগুলি বেশ কয়েকটি দিক দিয়ে অন্য শাওমি ফোনগুলির থেকে আলাদা।

১
শাওমির রেডমি ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান লাইট ফোন দুটি মেড ইন ইন্ডিয়া। ভারতে উৎপাদন ইউনিট আগেই শুরু করেছিল চিনা এই সংস্থা। কিন্তু এই ভারতে তৈরি চিনা ফোন এই প্রথম। শুধু তাই নয়, এই বিশ্বব্যাপী লঞ্চের জন্য ভারতকেই বেছে নিয়েছে শাওমি।

২
রেডমি ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান লাইটই সংস্থার প্রথম সেলফি ফোন। এই ফোন দুটিতে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ১৬ মেগাপিক্সেল সেলফি ক্য়ামেরা। শাওমির আগের ফোনগুলিতে সেলফির ওপর এতটা গুরুত্ব দেওয়া হয়নি।

৩
এই প্রথম শাওমির নিজস্ব ইন্টারফেস এমআইইউআই - ৯ থাকছে কোনও ফোনে। এই এমআইইউআই ৯ অ্যান্ড্রয়েডের সাম্প্রতিক ভার্সান ওরিও- র ওপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে। নতুন ইন্টারফেসে থাকছে একগুচ্ছ নয়া ফিচার যেমন স্প্লিট স্ক্রিন, স্মার্ট ফোটো এডিটিং।

৪
ওয়াই ওয়ান ফোনটি মিলবে দুটি ভ্যারিয়েন্টে। একটি হবে ৩২ জিবি মেমারি অপরটি পাওয়া যাবে ৬৪জিবি মেমারি সহ। অপরদিকে ওয়াই ওয়ান লাইট পাওয়া যাবে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ। দুটি ফোনেরই স্ক্রিন হবে ৫.৫ ইঞ্চি।

৫
শাওমির এই দুটি ফোন চিনা প্রতিদ্বন্দ্বি ভিভো ও অপ্পোকে কড়া টক্কর দেবে বলেই আশাবাদী সংস্থা। ভিভো ও অপ্পো সেলফি ফোন বাজারে আগেই এনেছে। তবে দামের দিক দিয়ে অবশ্য অ্যাভান্টেজ শাওমি।

৬
সবশেষে আসা যাক দামের প্রসঙ্গে। শাওমির ওয়াই ওয়ানের ৬৪ জিবি ভার্সান ভ্যারিয়েন্ট মিলবে ১০,৯৯৯ টাকায়, ৩২ জিবি মিলবে ৮৯৯৯ টাকায়। অপরদিকে ওয়াই ওয়ান লাইট পাওয়া যাবে ৬৯৯৯ টাকায়। প্রাথমিকভাবে এই দুটি ফোন অ্য়ামাজনে অনলাইনে পাওয়া যাবে। কিন্তু কিছুদিন পর থেকেই অফলাইন রিটেল স্টোরেও পাওয়া যাবে শাওমির এই দুটি ফোন, যা অবশ্য়ই প্রথমবার।












Click it and Unblock the Notifications