কাশ্মীর উপত্যকায় জঙ্গি দলে নাম লেখাচ্ছে কারা? জেনে নিন
জম্মু ও কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ বহুদিনের সমস্যা। আর এই সমস্যা যে আগামিদিনেও কমবে না তার আভাস পাওয়া গিয়েছে ইন্টেলিজেন্স রিপোর্টে (আইবি)। রিপোর্ট অনুযায়ী উপত্যকায় চার ভাগের তিন ভাগ জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী ভারতীয়।
জঙ্গিদের নামে ক্রিকেট টিম কাশ্মীরে
আগে কাশ্মীর সীমান্ত দিয়ে প্রতিবেশী পাকিস্তানের বহু জঙ্গি এদেশে এসে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে শামিল হতো। তবে এখন খোদ কাশ্মীরের যুব সম্প্রদায় বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে বেশি করে লিপ্ত হয়েছে। এবং এক্ষেত্রে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন দিন দিন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে।

ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, গত কয়েক বছরে পাকিস্তান থেকে জঙ্গিদের এদেশে আসা কমেছে। তবে স্থানীয় যুবকেরা দলে দলে গিয়ে হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনে নাম লেখাচ্ছে। যা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের চিন্তা অনেকটা বাড়িয়ে দিয়েছে।
১৯৯৪ সালে সাংবাদিক সেজে ভারতে আসা যুবকই আজকের মাসুদ আজহার
আইবি আধিকারিকেরা আশঙ্কার করছেন, আগামিদিনে জঈশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলিও বেশি করে কাশ্মীরি যুবকদের বিচ্ছিন্নতাবাদে আগ্রহী হতে উৎসাহ জোগানোর চেষ্টা করবে।
আইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানে
ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, স্থানীয় শিক্ষিত যুবকদের টোপ দিয়ে দলে টানছে জঙ্গিরা। বিভিন্ন ধরনের স্যোশাল মিডিয়ায় সক্রিয় এমন যুবকদেরই বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে।
বাংলা ও তামিলে সবচেয়ে বেশি সক্রিয় আইএসআইএস : কেন্দ্রীয় রিপোর্ট
সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় সীমান্ত এলাকা ছাড়াও সেনা-জঙ্গি লড়াই এক বিশেষ মাত্রা পেয়েছে। আইবি রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে স্বদেশী যুবকদের কাজে লাগিয়েই ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছে জঙ্গি সংগঠনগুলি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications