এবার রাজনীতিতে নামছে রোবট, লড়বে নির্বাচনেও, কোন দেশে ঘটছে এমন আজব ঘটনা
এবার রাজনীতিতে নামতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। এমনই ঘটনায় ফের শোরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বর্তমানে সারা বিশ্বে তোলপাড় চলছে। আগামিদিনে মানুষ নয়, রোবটই বিশ্বশাসন করবে। কেউ কেউ এমন সতর্কবাণীও দিয়েছেন। তার যে সারবত্তা রয়েছে তা যত দিন যাচ্ছে টের পাওয়া যাচ্ছে। কারণ মানুষের মতো নানা আচরণের পর এবার রাজনীতিতে নামতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। এমনই ঘটনায় ফের শোরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে।

রাজনীতিতে রোবট
নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট স্থানীয় সমস্যা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে ও তাদের কথা শুনবে। বিশেষ করে গৃহনির্মাণ, শিক্ষা ও উদ্বাস্তু সমস্যায় এই এআই রোবট কাজ করবে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন।

এআই রাজনীতিক
নিউজিল্যান্ডের বছর ৪৯-এর নিক গেরিটসেন নামে এক উদ্যোগপতি এই রোবট তৈরি করেছেন। নাম রাখা হয়েছে স্যাম (SAM)। কবে থেকে সে রাজনীতির জগতে নামবে তাই এখন দেখার।

ইতিমধ্যে সাড়া দেওয়া শুরু
এআই রাজনীতিক রোবট ইতিমধ্যেই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যায় সাড়া দিতে শুরু করে দিয়েছে। তবে আবহাওয়ার বদল ও পরিবেশের নানা সমস্যা নিয়ে এআই রাজনীতিক কীভাবে সাড়া দেয় সেটাও লক্ষ্যণীয়।

ভোটে লড়া
শুধু রাজনীতি করা বা মানুষের সমস্যা শোনাই নয়, ২০২০ সালে নিউজিল্যান্ডে হতে চলা সাধারণ নির্বাচনেও একজন প্রার্থী হিসাবে স্যাম দাঁড়াতে পারে বলে মনে করছেন নিক গেরিটসেন। সেটা হলে আর এক রেকর্ড তৈরি হবে। যদিও এটা আইনিমতে করা সম্ভব কিনা সেটা আগে খতিয়ে দেখতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications