পরিবারের আর্থিক বিষয়ে মহিলারাদের সিদ্ধান্তই আজকাল চূড়ান্ত, বলছে সমীক্ষা
ভারতে আর্থিক ক্ষেত্রে মহিলাদের সংযুক্তিকরণের হার আগের দশকের চেয়ে বহুগুণে বেড়েছে। গত দশকে যেখানে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হার ১৫ শতাংশ ছিল সেটা এখন বেড়ে ৫৩ শতাংশে পৌঁছেছে।
নয়াদিল্লি, ২ মার্চ : ভারতে আর্থিক ক্ষেত্রে মহিলাদের সংযুক্তিকরণের হার আগের দশকের চেয়ে বহুগুণে বেড়েছে। গত দশকে যেখানে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হার ১৫ শতাংশ ছিল সেটা এখন বেড়ে ৫৩ শতাংশে পৌঁছেছে। সাম্প্রতিক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে।
ইনস্যুরেন্স জালিয়াতিতে একেবারে উপরে রয়েছে পশ্চিমবঙ্গ
কন্যার চেয়ে বেশি পুত্র ভ্রুণ হত্যা হচ্ছে ভারতে, জানাল সমীক্ষা
একইসঙ্গে সমীক্ষা রিপোর্ট বলছে, এখন অনেক বেশি মহিলা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সামলাচ্ছেন। নিজের নামে তাদের বাড়ি রয়েছে, এবং পরিবারের আর্থিক নানা বিষয়ে তারাই সিদ্ধান্ত নিচ্ছেন। এমনকী বিবাহিত মহিলাদের উপরে অত্যাচারের ঘটনাও আগের চেয়ে কমেছে বলে দাবি করা হয়েছে।

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আগে ৩৭.২ শতাংশ মহিলাদের গার্হস্থ্য হিংসার শিকার হতে হতো। এখন তা কমে ২৮.৮ শতাংশ এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩.৩ শতাংশ মহিলা গর্ভাবস্থায় অত্যাচারের শিকার হন।
আইআইটি বম্বের ৭০ শতাংশ ছাত্রছাত্রী রোজ স্নান করেন না, জানাল সমীক্ষা
ভারতে দশম শ্রেণি পাশ করার পরই পড়াশোনায় ইতি টানে ৪৭০ লক্ষ ছেলেমেয়ে!
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা সমীক্ষা থেকে উঠে এসেছে তা হল, ১৫-৪৯ বছর বয়সী ৮৪ শতাংশ মহিলা সংসারের নানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন। এর মধ্যে ৩৮.৪ শতাংশের নিজের বাড়ি অথবা জমি রয়েছে। অথবা যৌথভাবে মহিলারা জমি-বাড়ির মালিক।
শিক্ষার হারের ক্ষেত্রেও আগের চেয়ে মহিলাদের মানোন্নয়ন হয়েছে। আগে যে হার ছিল ৫৫.১ শতাংশ তা এখন বেড়ে হয়েছে ৬৮.৪ শতাংশ। যদিও পুরুষের সাক্ষরতার হারের নিরিখে মহিলারা অনেকটাই পিছিয়ে রয়েছে। পুরুষের শিক্ষার হার ৮৫.৬ শতাংশ। তবে আশার কথা মহিলাদের মানোন্নয়নে গতি বেড়েছে। এবং এই গতি বজায় থাকলে তা আগামিদিনে ভারতবর্ষকে নতুন করে পথ দেখাবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications