স্ত্রী তুললেন স্বামীর নাসিকা গর্জনের ভিডিও, তারপর কী হল দেখুন
স্ত্রী তুললেন স্বামীর নাসিকা গর্জনের ভিডিও। বিভিন্ন মুডে ঘুমিয়ে থাকা বিভিন্ন রকমের আওয়াজ ৪ বছর ধরে তুলে রেখেছেন ভিডিও-র মাধ্যমে। ভাইরাল গানের সঙ্গে তা রিমিক্স করে স্পেনে তৈরি হয়েছে নতুন ধরনের গান
ঘুমিয়ে নাক ডাকার অভ্যাস অনেকেরই আছে। বিভিন্ন মুডে ঘুমিয়ে পড়ায়, নাক ডাকার আওয়াজও বিভিন্ন রকমের হয়।
বিষয়টি নিয়ে চিকিৎসকদের ব্যাখ্যাও আছে।[আরও পড়ুন: আজব এক ছবি, যা নিয়ে তোলপাড় ইন্টারনেট]

কেউ সুর করে নাক ডাকেন। কেউ বা ঘড়ঘড় করে নাক ডাকেন। তবে এই নাক ডাকার সময় যিনি বা যাঁরা পাশে থাকেন তাঁরাই বুঝতে পারেন, বিষয়টা কী রকমের। ঘরে অর্থাৎ চার দেওয়ালের মধ্যে নাক ডাকার প্রভাব অন্যদের ওপর কী রকম ভাবে পড়ে, যাঁরা পাশে থাকেন তাঁরাই একমাত্র প্রকাশ করতে পারেন তাঁদের অনুভব।

কিন্তু বিভিন্ন মুডে ঘুমিয়ে পড়ে, তার বিভিন্ন রকমের আওয়াজ রেকর্ড করেছেন স্পেনের এক মহিলা। চার বছর ধরে ওই মহিলা তাঁর স্বামীর বিভিন্ন মুডে নাক ডাকার আওয়াজ রেকর্ড করেছেন। এই কাজে ওই মহিলা তার ভাইপোর সাহায্যও পেয়েছেন। নাসিকা গর্জনকে ভাইরাল ডেসপ্যাসিটোর সঙ্গে মিশিয়ে দিয়েছেন ওই মহিলা।
বেঞ্চের ওপর, চেয়ারের ওপর বসে কিংবা হাতে বই নিয়ে ঘুমিয়ে পড়ায় নাসিকা গর্জনের বিভিন্ন রকমের আওয়াজ সহ ভিডিওটি অনেকেই দেখেছেন। এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় ৪ লক্ষ মানুষ।












Click it and Unblock the Notifications