(ছবি)ডি কম্পানি অন্তর্দ্বন্দ্ব : আশঙ্কাজনক দাউদ, কে সামলাবে তার রাজপাট?
দাউদের অসুস্থার খবরের পাশপাশি উঠে আসছে আরেকটি দিক,তা হল, 'ডি কম্পানির' ভবিষ্যৎ কী হতে চলেছে এরপর ।
ভারতের 'মোস্ট ওয়ান্টেড ডন' দাউদ ইব্রাহিমের অসুস্থতার খবর আসতেই পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলেছে ভারতের গোয়েন্দা বিভাগ। দাউদের শারীরিক অবস্থা ও চিকিৎসার গতিপ্রতিকৃতির প্রতি মিনিটের খবর রয়েছে তাদের কাছে।[(ছবি) দাউদ ইব্রাহিমকে নিয়ে অজানা ১০ তথ্য!]
উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের ঘটনার মূল কান্ডারি ছিল এই দাউদ ইব্রাহিম। এদিকে,
দাউদের অসুস্থার খবরের পাশপাশি উঠে আসছে আরেকটি দিক,তা হল , 'ডি কম্পানির' ভবিষ্যৎ কী হতে চলেছে এরপর । প্রশ্ন উঠছে এবার কী তাহলে দাউদের উত্তরসূরির পালা ? কে সামলাবে দাউদের রাজপাট?

কে পাবে সাম্রাজ্য ?
ইতিমধ্যেই দাউদের জায়গা দখল করার জন্য , 'ডি কম্পানি'-এর ভিতরেই চলছে অন্তর্দন্দ্ব। দাউদের সিন্ডিকেট চালানোর জন্য় উঠে আসছে বহু নামই। তবে সবটাই নির্ভর করছে পাকিস্তানি গোয়ান্দা সংস্থা আই এস আই -এর ওপর। যে তারা কাকে এই রাজপাট দিতে চায়।

কতটা সক্রিয় আইএসআই?
দাউদের সিন্ডিকেট রাজের ওপর যথেষ্ট প্রভাব খাটায় পাকিস্তানি গোয়েন্দা বিভাগ আইএসআই। তাই দাউদের পর কে তার সাম্রাজ্যের ওপর ছড়ি ঘোরাবে তা বেশ কয়েকটি জটিল সমীকরণের ওপর নির্ভর করছে।

কেমন আছে দাউদ?
ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন তথা একসময়ে মুম্বইয়ের ত্রাস দাউদ ইব্রাহিম। বর্তমানে যার ঠিকানা পাকিস্তানের করাচি। অসুস্থ হয়ে দাউদ করাচির আগা খান হাসপাতালে ভর্তি।

দাউদকে ঘিরে গুজব
শুক্রবার কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের অসুস্থতার খবর ছড়ানোর পর, থেকেই নানা দিক থেকে রটতে থাকে বিভিন্ন গুজব। কেউ বলে, ক্রিকেটার ও দাউদের বেয়াই জাভেদ মিয়াদাঁদের পার্টিতে কিছুদিন আগেই দাউদকে দেখা গিয়েছে। তবে সে খবরকে নস্যাৎ করে ভারতীয় গোয়ান্দা বিভাগ জানায়, বেশ কিছুদিন ধরেই বিছানা থেকে ওঠবার ক্ষমতা হারিয়েছেন দাউদ।

কী অসুস্থতা দাউদের ?
গত শুক্রবার, প্যারালাইসিস অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হয় দাউদ। দাউদকে ভেন্টিলেটরে রাখা হয় বলেও সূত্রের তরফে জানানো হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications