আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পকে কেন সেরা বলা হচ্ছে জানেন কি
২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আসতে চলেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান বা আয়ুষ্মান ভারত বা ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন।
২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আসতে চলেছে প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান বা আয়ুষ্মান ভারত বা ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন। প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে সুবিধা দেবে এই স্বাস্থ্য বীমা প্রকল্প। সারা ভারতের ১০.৭৪ কোটি পরিবার তথা ৫০ কোটি ভারতীয়কে এর আওতায় আনা হচ্ছে। অর্থাৎ অন্তত চল্লিশ শতাংশ ভারতবাসীর কাছে এই প্রকল্পের সুবিধা অনেক বড় আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। কেন এই স্বাস্থ্য প্রকল্পকে সেরা বলা হচ্ছে তা জেনে নেওয়া যাক একনজরে।

পরিবার পিছু ৫ লক্ষ টাকা
একবার শুরু হলে গেলে আয়ুষ্মান ভারত প্রকল্প প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার কভারেজ দেবে। সবমিলিয়ে এই কভারেজ পাওয়া যাবে।

সহজে সুবিধা
স্বাস্থ্য বীমার অন্তর্গত হলে স্বাভাবিক ভাবেই আপনি এর সুবিধা পাবেন। আর্থ-সামাজিক সুমারির উপরে ভিত্তি করে এই প্রকল্পের সুবিধা প্রাপ্তদের তালিকা তৈরি হচ্ছে।

কোনও টাকা গুনতে হবে না
হাসপাতালে ভর্তি হলে প্রকল্প মোতাবেক আপনার বা পরিবারকে কোনও টাকা দিতে হবে না। আপনি সরকারি বা সরকার অনুমোদিত হাসপাতালে গেলেই বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন।

সব ধরনের চিকিৎসা
অন্য স্বাস্থ্য বীমায় যেমন ওয়েটিং পিরিয়ড থাকে। কিছু রোগের জন্য অপেক্ষা না করলে চিকিৎসা করানো যায় না। এখানে এমন কোনও শর্ত নেই। সব ধরনের রোগ এতে কভারেজ পাওয়া যাবে। হাসপাতালের আগের ও পরের খরচ এতে ধরা থাকবে।

আধার না থাকলেও হবে
আধার কার্ড না থাকলেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে। তবে ভোক্তাদের আইডি কার্ড থাকতে হবে। তাহলেই সেটা দেখিয়ে হাসপাতালে ফ্রিতে চিকিৎসা পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications