দরাদরি করেও কি বিজেপির হাত ধরতে ব্যর্থ মুকুল

বিজেপির তরফে মুকুল রায়কে স্বাগত জানানো হলেও তিনি কবে দলে যোগ দিচ্ছেন তা খোলসা করে বলা হয়নি।

মুকুল রায় কবে বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে জলঘোলা অব্যাহত। একসময়ে ভাবা হয়েছিল কালীপুজোর পরপরই বিজেপিতে যোগ দিয়ে দেবেন একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেকেন্ড কম্যান্ডার ইন চিফ। তবে দিওয়ালি পেরিয়ে ভাইফোঁটাও পেরিয়ে গেল। এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি মুকুল রায়। এমনকী বিজেপির তরফে তাঁকে স্বাগত জানানো হলেও তিনি কবে দলে যোগ দিচ্ছেন তা খোলসা করে বলা হয়নি। [আরও পড়ুন : মুকুল রায়কে কেন দলে নিচ্ছে বিজেপি, এই ১০ পয়েন্টে মিলবে উত্তর]

ঘেঁটে ঘ

ঘেঁটে ঘ

মুকুলকে নিয়ে নাকি বিজেপিতে এখন ঘোঁট পেকেছে। তিনি রাজ্যের অন্যতম হেভিওয়েট নেতা। তাঁকে দলে নেওয়া মানে বড় জায়গা দিতে হবে। তার উপরে নিজস্ব কিছু দাবিদাওয়াও থাকতে পারে। এদিকে বিজেপি রাজ্য নেতৃত্বের যা অবস্থা তাতে মুকুল রায়ের মতো নেতা কতটা হাতজোড় করে বিজেপিতে নাম লেখাবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিজেপির নিয়ম

বিজেপির নিয়ম

এর পাশাপাশি বিজেপিতে যোগ দিতে হলে সকলকেই প্রথমে সদস্যপদের জন্য আবেদন করতে হয়। সেই প্রাথমিক সদস্যপদের আবেদনপত্রে সই করে তা ফিলাপ করে তারপরই বিজেপিতে যোগদানের নিয়ম চালু রয়েছে।

দিলীপের সামনে ঝুঁকতে নারাজ

দিলীপের সামনে ঝুঁকতে নারাজ

সমস্যা এতেও রয়েছে। কারণ পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে সেক্ষেত্রে আবেদন করতে হবে মুকুলবাবুকে। অথচ কোনও কোনও মহল এখন থেকেই মুকুল রায়কে পরবর্তী রাজ্য সভাপতি পদে দেখতে শুরু করেছেন। ফলে যিনি পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন, তিনি বর্তমান রাজ্য সভাপতির কাছে আবেদন করতে ইতস্তত করবেন সেটাই স্বাভাবিক।

রাজ্য বিজেপির ক্ষোভ

রাজ্য বিজেপির ক্ষোভ

মুকুল রায়কে যখন দলে নেওয়ার প্রসঙ্গ ওঠে তখন রাজ্য নেতৃত্বকে খানিকটা অন্ধকারে রেখেই মুকুল প্রসঙ্গে ইতিবাচক সম্মতি জানায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহও সম্মতি জানিয়ে দেন মুকুল রায়কে দলে নেওয়ার ব্যাপারে। সেই নিয়ে রাজ্য নেতৃত্বের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। তবে যেহেতু কেউ সেরকম হেভিওয়েট নন এবং সংঘের শিক্ষা রয়েছে তাই কেই এখনও প্রকাশ্যে বিদ্রোহ দেখাননি।

ক্ষুব্ধ আরএসএস-ও

ক্ষুব্ধ আরএসএস-ও

অন্যদিকে আরএসএস নেতৃত্বের একাংশ প্রথম থেকেই মুকুল রায়কে দলে নেওয়ার বিরোধিতা করে আসছে। তাদের কয়েকজনকে বুঝিয়ে আশ্বস্ত করা গেলেও এতে রাজি করানো যায়নি যে মুকুল রায় কোনওরকম আবেদন ছাড়াই দলে ঢুকে পড়বেন। সেক্ষেত্রে অনুশাসনের প্রশ্নেই আরএসএস থেকে বিজেপি নেতাদের একাংশ বেঁকে বসেছে।

দিল্লিতে গলতে পারে বরফ

দিল্লিতে গলতে পারে বরফ

ফলে এই মুহূর্তে শেষ ভরসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই। মুকুল রায় দিল্লিতে অমিত শাহদের সঙ্গে বৈঠকে বসে সমাধান বের করার চেষ্টা করতে পারেন। তিনি রাজ্য নেতৃত্বকে এড়িয়ে দিল্লিতে বিজেপির আবেদনপত্রে সই করে দলে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে দিলীপ ঘোষের কাছে অন্তত আবেদন করতে হবে না। আর তা যদি না করতে পারেন তাহলে মুকুল রায় কীভাবে বিজেপিতে যোগ দেবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+