কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের দাবিদার কে এই এইচডি কুমারস্বামী! জানুন কেমন তাঁর রাজনৈতিক কেরিয়ার

এইচডি কুমারস্বামী কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবারও তিনি মুখ্যমন্ত্রী পদের দাবিদার। জেডিএস দলের জাতীয় সভাপতি এইচডি দেবগৌড়ার বড় ছেলে কুমারস্বামী।

এইচডি কুমারস্বামী কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবারও তিনি মুখ্যমন্ত্রী পদের দাবিদার। জেডিএস দলের জাতীয় সভাপতি এইচডি দেবগৌড়ার বড় ছেলে কুমারস্বামী। এবারের ভোটে তিনি কিং মেকার হবেন তা প্রথম থেকেই উঠে এসেছিল। সংবাদমাধ্যম থেকে শুরু করে সমীক্ষার ফলাফলে সেটাই দাবি করা হয়েছিল। এবার মাত্র ৩৮টি আসনে জিতে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে গিয়েছেন। দুই দশকের বেশি সময়ের রাজনৈতিক কেরিয়ারে কুমারস্বামী বারবার বিতর্ক তৈরি করেছেন। একনজরে দেখে নেওয়া যাক তাঁর রাজনৈতিক কেরিয়ার।

প্রথমে আগ্রহ ছিল না রাজনীতিতে

প্রথমে আগ্রহ ছিল না রাজনীতিতে

কুমারস্বামী দেবগৌড়ার পুত্র হলেও তিনি রাজনীতিতে আগ্রহী ছিলেন না। বরং তিনি সিনেমা বানানোর দিকে ঝুঁকেছিলেন। কন্নড় সিনেমার বেশ সফল নির্দেশক-পরিচালক ছিলেন তিনি। এমনকী ছবি ডিস্ট্রিবিউশনেও তিনি বেশ সফল ছিলেন।

১৯৯৬ সালে রাজনীতিতে প্রবেশ

১৯৯৬ সালে রাজনীতিতে প্রবেশ

১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে কনকপুরা আসন থেকে জিতে কুমারস্বামী রাজনীতিতে প্রবেশ করেন। তবে ১৯৯৮ সালেই তিনি হেরে বসেন। কংগ্রেসের এমভি চন্দ্রশেখর কুমারস্বামীকে হারিয়ে দেন।

১৯৯৯ সালে পরাজিত

১৯৯৯ সালে পরাজিত

এরপরে ১৯৯৯ সালের বিধানসভা নির্বাচনেও কুমারস্বামী পরাজিত হন। তারপর ২০০৪ সালে বিধানসভা ভোটে রামনগর থেকে তিনি জেতেন। যারপরে এই আসন থেকে তাঁকে হারানো যায়নি।

প্রথম জোট সরকারের শরিক

প্রথম জোট সরকারের শরিক

২০০৪ সালে কর্ণাটকে প্রথমবার জোট সরকার তৈরি হয়। ত্রিশঙ্কু বিধানসভায় কংগ্রেসকে সঙ্গে নিয়ে জেডিএস সরকার গড়ে। তৎকালীন জেডিএস নেতা সিদ্দারামাইয়া হন উপমুখ্যমন্ত্রী।

বিদ্রোহী কুমারস্বামী

বিদ্রোহী কুমারস্বামী

২০০৬ সালে সেই জোট সরকার ভেঙে কুমারস্বামী বেরিয়ে আসেন। তৎকালীন মুখ্যমন্ত্রী ধরম সিং পদত্যাগ করেন ও কুমারস্বামী বিজেপির মদতে সরকার গড়েন। তবে ২০০৭ সালে সেই সরকার ভেঙে বেরিয়ে আসেন কুমারস্বামী। তারপর কর্ণাটকে রাষ্ট্রপতি শাসন জারি হয়।

দলের সভাপতি পদ গ্রহণ

দলের সভাপতি পদ গ্রহণ

কর্ণাটকের জেডিএস সভাপতি হিসাবে কুমারস্বামী কাজ শুরু করেন মীরাজুদ্দিন প্যাটেল সভাপতি পদে থেকে প্রয়াত হওয়ার পরে। তবে ব্যাঙ্গালোর গ্রামীণ ও মান্ডিয়া লোকসভায় দলের হার মাথায় নিতে তিনি পদত্যাগ করেন। পরে ২০১৪ সালে ফের দলের সভাপতি হন।

নির্বাচনে বিজয়ী

নির্বাচনে বিজয়ী

এবার ২০১৮ সালে চন্নাপটনা ও রামনগর দুই আসন থেকেই কুমারস্বামী জিতেছেন। তাঁর গল ৩৮টি আসন পেয়েছে। এদিকে কংগ্রেস ৭৮টি আসন পেয়েও বিজেপি ঠেকাতে জেডিএসের সঙ্গে হাত মিলিয়েছে। এবং কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে। এখন দেখার তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+