বিশ্বের কোন দেশ সবচেয়ে সস্তা মোবাইল ডেটা অফার করে, জানেন?

বিশ্বের কোন দেশ সবচেয়ে সস্তা মোবাইল ডেটা অফার করে, জানেন?

বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যারা সবচেয়ে সস্তা মোবাইল ডেটা অফার করে। cable.co.uk এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের ৫ টি দেশে সবচেয়ে কম খরচে মোবাইল ডেটা পাওয়া যায়। এই পাঁচটি দেশের মধ্যে রয়েছে ভারতের নামও। এবার সেই দেশগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক, যেখানে সবচেয়ে সস্তায় মোবাইল ডেটা পাওয়া যায়।

সবচেয়ে কম দামে মোবাইল ডেটা

সবচেয়ে কম দামে মোবাইল ডেটা

সবচেয়ে কম খরচে মোবাইল ডেটা পাওয়া যায় এমন ২৩৩ টি দেশের মধ্যে ভারত রয়েছে পঞ্চম স্থানে। ২৩৩ টি দেশের ১ জিবি মোবাইল ডেটার খরচ রেকর্ড করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলে ১ জিবি ডেটা সহ সবচেয়ে সস্তা মোবাইল ডেটা পাওয়া যায় মাত্র ০.০৪ ডলারে, যা প্রায় ৩.২০ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি যে দেশ বিশ্বের অন্যতম সস্তা মোবাইল ডেটা অফার করে। এখানে ১ জিবি ডেটার দাম মাত্র ০.১২ ডলার, যা মোটামুটি প্রায় ৯.৫৯ টাকা।

বিভিন্ন দেশে ডেটার মূল্য

বিভিন্ন দেশে ডেটার মূল্য

সান মারিনোয় ১ জিবি মোবাইল ডেটার মূল্য ০.১৪ ডলার যা প্রায় ১১.১৯ টাকা। এই দেশ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ফিজি এবং ভারতের নাম। ফিজিতে ০.১৫ ডলার এবং ভারতে ০.১৭ ডলারে (প্রায় ১১.৯৯ টাকা এবং ১৩.৫৯ টাকায় প্রায়) ১ জিবি মোবাইল ডেটা পাওয়া যায়।

 সবচেয়ে বেশি দামে মোবাইল ডেটা

সবচেয়ে বেশি দামে মোবাইল ডেটা

বিশ্বের সবচেয়ে বেশি খরচে মোবাইল ডেটা পাওয়া এমন ৫ টি দেশের নামও জেনে রাখা ভালো। সেন্ট হেলেনাতে ১ জিবি মোবাইল ডেটার মূল্য ৪১.০৬ ডলার (প্রায় ৩,৩২৩.৯২টাকা)। বিশ্বের এই দেশটি সবচেয়ে বেশি দামে মোবাইল ডেটা পাওয়া যায় এমন দেশের তালিকায় শীর্ষে রয়েছে৷

এই দেশেও মোবাইল ডেটা বেশি দামী

এই দেশেও মোবাইল ডেটা বেশি দামী

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মতো দেশ। এখানে ১ জিবি মোবাইল ডেটা পাওয়া যায় প্রায় ৩৮.৪৫ ডলার (প্রায় ৩,০৭২.১১ টাকায়)। সাও তোমে'তে ১ জিবি মোবাইল ডেটা পাওয়া যায় ২৯.৪৯ ডলারে ( প্রায় ২,৩৫৬.২১ টাকায়), প্রিন্সিপ, টোকেলাউ এবং ইয়েমেনে ১ জিবি মোবাইল ডেটার দাম ১৭.৮৮ ডলার ( প্রায় ১,৪২৮.৫৯ টাকা), এবং ১৬.৫৮ ডলার( প্রায় ১,৩২৪.৭২ টাকা)।

কোথায় দাঁড়িয়ে ভারত?

কোথায় দাঁড়িয়ে ভারত?

ভারত বর্তমানে ৪ জি নেটওয়ার্কে চলে। তবে, খুব শীঘ্রই ফাইভ জি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। Reliance Jio, Airtel এবং Vi-এর মতো টেলিকম অপারেটররা অন্তত এই বছরের শেষ নাগাদ এ দেশের গ্রাহকদের ফাইভ জি পরিষেবা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+