ভাইরাল রাহুলের 'ঝাপ্পি'! ট্রোল-এর ঝাঁপি খুলল সোশ্যাল মিডিয়া, দেখুন পোস্টগুলি

যা কোনও দিনও ভাবা যায়নি সেই মুহূর্ত আজ দেখল দেশ ও দুনিয়া। লোকসভার অনাস্থা প্রস্তাবের তর্ক-বিতর্ক চলাকালীন নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

যা কোনও দিনও ভাবা যায়নি সেই মুহূর্ত আজ দেখল দেশ ও দুনিয়া। লোকসভার অনাস্থা প্রস্তাবের তর্ক-বিতর্ক চলাকালীন নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংসদে নিজের ভাষণ শেষ করতেই বিজেপির দুঁদে নেতা তথা দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন রাহুল গান্ধী। রাহুলের ভাষণের শেষ পর্যায়ে ছিল একটাই বার্তা, 'আপনারা আমাকে ঘৃণা করতে পারেন। আমাকে না ভালোবাসতে পারেন। কিন্তু আমি আপনাদের ভালোবাসব। সবাইকে সেই ভালোবাসা দিয়েই জয় করে নেব।' এরপরই সেই ঐতিহাসিক মুহূর্তে মোদীর কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন রাহুল গান্ধী। এই ঘটনা ঘিরে ক্রমেই প্রতিক্রিয়া উঠে আসছে নানা দিক থেকে। তবে সোশ্যাল মিডিয়া মেতে রয়েছে বিভিন্ন মজাদার পোস্ট-এ।

মুন্নাভাইয়ের প্রসঙ্গ

'মুন্নাভাই এমবিবিএস' এর প্রসঙ্গ তুলে অনেকেই হাস্য কৌতূক করেছেন রাহুল ও মোদীর এই আলিঙ্গনকে নিয়ে।

উঠে এল সঞ্জু ছবির প্রসঙ্গ

সঞ্জয় দত্তের বায়োপিক' সঞ্জু' -তে 'ঝাপ্পি' বিষয়টিকে বিভিন্ন ভাবে তুলে ধরা হয়। সেই প্রসঙ্গকে তুলে ধরে টুইটার এই ভাইরাল দৃশ্য ঘিরে মশকরা শুরু করে।

অনাস্থা প্রস্তাবের দিন এমন ঘটনায় টুইটার য়া বলছে!

অনাস্থা প্রস্তাবের প্রসঙ্গ তুলে টুইটারে উঠে এসেছে এই পোস্টটি। এখানে রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদীর আলিঙ্গনের দৃশ্যের ছবি ঘিরে মজার ছলে এই পোস্টটি করা হয়।

'থাপ্পড় সে ডর নহি লগতা'

'দাবাং' ছবির এক বিখ্য়াত সংলাপের প্রসঙ্গ তুলে এক নেটিজেন এই টুইটটি করেছেন।

এই দৃশ্য ভাইরাল ইন্টারনেটে

নিজের আসর ছেড়ে উঠে রাহুলের এই 'জাপ কি ঝাপ্পি' অনেককেই মনে করিয়ে গিয়েছে বলিউড ফিল্ম 'মুন্নাভাই' -এর কথা। এ প্রসঙ্গে অনেকেই রাহুলকে সমর্থন জানিয়েছেন।

হাস্য-কৌতূক !

মোদী রাহুল জড়িয়ে ধরছেন , এমন ঐতিহাসিক দৃশ্য ঘিরে অনেকেই মশকরা করতে ছাড়ছেন না টুইটারে।

উঠে এসেছে এই কটাক্ষ!

দুই বিরোধী শিবিরের প্রধানের গলা-জড়ানোর দৃশ্য স্বভাববতই অবাক করেছে অনেককে। তা নিয়ে উঠে এসেছে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+