ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন
হোয়াটসঅ্যাপ এবার সারা বিশ্বে ভিডিও কলিং বৈশিষ্ট্য যুক্ত করেছে। শুধু এগুলিই নয়, হোয়াটসঅ্যাপ সংস্থা ভারতের গ্রাহকদের জন্য কতগুলি নতুন ঘোষণা করেছে তা জেনে রাখা প্রয়োজন।
হোয়াটসঅ্যাপ এবার সারা বিশ্বে ভিডিও কলিং বৈশিষ্ট্য যুক্ত করেছে। স্মার্টফোনের iOS, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ সমস্ত ধরনের সংষ্করণেই এই বৈশিষ্ট্য পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে মেসেজ বা ভয়েস কলের মতোই ভিডিও কলের এই নতুন বৈশিষ্ট্য সহজেই ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপে এবার Bold বা Italics-এ লিখুন, জেনে নিন সহজ পদ্ধতি
ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়
অর্থাৎ আপনার সমস্ত ধরনের মেসেজ বা ভয়েস কল অথবা ভিডিও কলিংয়ের সমস্ত তথ্য ফাঁস হবে না, তা সুরক্ষিতই থাকবে। তবে শুধু এগুলিই নয়, হোয়াটসঅ্যাপ সংস্থা ভারতের গ্রাহকদের জন্য কতগুলি নতুন ঘোষণা করেছে তা জেনে রাখা প্রয়োজন।

ভারতই সবচেয়ে বড় বাজার
ফেসবুকের অধিগ্রহণ করা হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার ভারতেই। দেশ হিসাবে সবচেয়ে বেশি ইউজার এদেশেই রয়েছে। একথা জানিয়েছেন ভারতের হোয়াটসঅ্যাপ হেড নীরজ অরোরা। হোয়াটসঅ্যাপ অনুযায়ী ভারতে তাদের মাসিক ইউজার সংখ্যা ১৬ কোটির বেশি। এই নতুন বৈশিষ্ট্য আনার ফলে আশা করা হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রাহক ভারতে আরও বেড়ে যাবে। [ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা]

ভারতেই সবচেয়ে বেশি ইউজার
সারা বিশ্বে যত বড় দেশ রয়েছে তাতে ইউজার বা ব্যবহারকারীর হিসাবে ভারতই সবচেয়ে বড়। এদেশেই স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছেন সবচেয়ে বেশি মানুষ। [ফেসবুকে প্রতারিত হচ্ছেন তা বোঝার সহজ উপায়]

ফেসবুককে পিছনে ফেলল হোয়াটসঅ্যাপ
ভারতে হোয়াটসঅ্যাপের মাসিক ইউজার ১৬ কোটি। সেখানে ফেসবুকের মতো বহুদিন ধরে চলা স্যোশাল সাইটও এর চেয়ে পিছিয়ে রয়েছে। ফেসবুকের মাসিক ইউজার ১৫ কোটি ৫০ লক্ষ।

ফেসবুককে পিছনে ফেলল হোয়াটসঅ্যাপ
ভারতে হোয়াটসঅ্যাপের মাসিক ইউজার ১৬ কোটি। সেখানে ফেসবুকের মতো বহুদিন ধরে চলা স্যোশাল সাইটও এর চেয়ে পিছিয়ে রয়েছে। ফেসবুকের মাসিক ইউজার ১৫ কোটি ৫০ লক্ষ।

আঞ্চলিক ভাষার ব্যবহার
ভারতে মোট ১০টি আঞ্চলিক ভাষায় হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে পারেন আপনি। বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজের মাতৃভাষায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান। সেজন্যই এতগুলি ভাষাকে ইংরেজির পাশাপাশি ব্যবহার করা হয়েছে।

ভিডিও কলিংয়ের মান
ভিডিও কলিংয়ের ক্ষেত্রে উন্নতমানের ওয়াই-ফাই অথবা ৪জি পরিষেবা ব্যবহার করলে একেবারে এইচডি গুণমানের ভিডিও পাবেন। আর তার থেকে কম মানের ইন্টারনেট পরিষেবা হলে কাজ চলবে তবে ছবির মান ততটা ভালো হবে না।












Click it and Unblock the Notifications