হোয়াটসঅ্যাপে এবার গ্রুপ ভিডিও কলিং, কবে থেকে মিলবে সুবিধা

শীঘ্রই গ্রুপ ভিডিও কলিং ফিচার আসতে চলেছে বিশ্বের বৃহত্তম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্য়াপে, ইতিমধ্যেই আইওএস ও অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই গ্রুপ ভিডিও কলিং ফিচার পাওয়া যাচ্ছে

লাইভ লোকেশন শেয়ারিং ফিচারের পর এবার আরও চমক আনতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শীঘ্রই গ্রুপ ভিডিও কলিং ফিচার আসতে চলেছে বিশ্বের বৃহত্তম মেসেজিং অ্যাপে। ইতিমধ্যেই আইওএস ও অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই গ্রুপ ভিডিও কলিং ফিচার পাওয়া যাচ্ছে। শীঘ্রই নয়া এই ফিচার সবার জন্যই ছেড়ে দেওয়া হবে বলে ডাব্লুএবিটা ইনফো-র পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ।

হোয়াটসঅ্যাপে এবার গ্রুপ ভিডিও কলিং, কবে থেকে মিলবে সুবিধা

বর্তমানে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ওয়ান টু ওয়ান অর্থাৎ একবারে একজনের সঙ্গেই ভিডিও কল করা যায়। এমনকী এমনি ফোন কলের মত হোয়াটসঅ্যাপে অডিও কলিং-এর ক্ষেত্রেও কনফারেন্সের সুবিধে নেই। কিন্তু গ্রুপ ভিডিও কলিং ফিচারে একইসঙ্গে বিভিন্ন জনের সঙ্গে ভিডিও চ্যাট করা যাবে এবং প্রত্যেকেই প্রত্যেককে দেখতেও পাবেন। একইসঙ্গে গ্রুপ ভয়েস কলিং ফিচারটিও চলে আসবে।

বেশ কিছুদিন ধরেই এই ফিচারটি নিয়ে পরীক্ষা- নিরীক্ষা চলছে। তবে সরকারিভাবে কবে এই ফিচারটি পাওয়া যাবে সেবিষয়ে কিছু জানানো হয়নি। পরীক্ষা এখন শেষ পর্যায়ে বলে সূত্রের খবর। তাই যদি হয়, তাহলে সময়ের আগেই এই ফিচার ব্যবহারকারীরা পেয়ে যাবেন বলে আশা করাই যায়। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে এই ফিচার আগে থেকেই রয়েছে।

হোয়াটসঅ্যাপে এবার গ্রুপ ভিডিও কলিং, কবে থেকে মিলবে সুবিধা

গ্রুপ ভিডিও কলিংয়ের সঙ্গেই আরও একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের ফলে নম্বর বদল করলে সমস্ত কনট্য়াক্টের কাছে সেসম্পর্কে নোটিফিকেশন আপনাআপনিই চলে যাবে। এই ফিচারও বর্তমানে বিটা টেস্টিং স্তরে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+