ট্রেনে তো চড়েন কিন্তু কামরার বাইরে থাকা এই সংখ্যাগুলির মানেটা জানেন
কোনও দিন কি মনে প্রশ্ন জেগেছে, যে ট্রেনে আপনি চড়ছেন, তার বগির বাইরের নম্বরের অর্থটা কী? এটাও হয়তো জানেন না রঙ ছাড়াও রাজধানী কিংবা জনশতাব্দির মতো ট্রেন চিনতেও আলাদা সংখ্যা ব্যবহার করে ভারতীয় রেল।
বহুকোটি মানুষের এই দেশে রেলই একমাত্র সস্তার বাহন। প্রতিদিন প্রায় দুকোটি ত্রিশলক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে রেলেই ভ্রমণ করেন। কিন্তু রেল কোচ কিংবা বগির বাইরের যে নম্বর দেওয়া থাকে তা নিয়ে কোনও দিন আপনাদের কারও মনে কোনও প্রশ্ন জেগেছে কি?আমরা বেশির ভাগ মানুষরাই জানি না ওই ৫ থেকে ৬ সংখ্যার অর্থটা কী।

আমাদের দেশে প্রত্যেকটা ট্রেন কোচ কিংবা বগির বাইরে থাকা সংখ্যাটা ভারতীয় রেলওয়ের কাছে নথিভুক্ত থাকে। বেশির ভাগ ক্ষেত্রে ৪, ৫ কিংবা ৬ সংখ্যার প্রথম ২ সংখ্যা, ওই কোচ কিংবা বগি তৈরির বছরকে নির্দেশ করে। উদাহরণ হিসেবে যদি সংখ্যাটা হয় ৯৪৩৯, তাহলে তা তৈরি হয়েছে ১৯৯৪ সালে। সংখ্যাটা যদি হয়,০৫০৫২,তাহলে ওই কোচ কিংবা বগি তৈরির বছর ২০০৫ সাল। তবে ব্যতিক্রম রাজধানী এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেন।
এসি স্পেশাল কিংবা স্লিপারে যে সংখ্যা থাকে তার অর্থ হল-
০০১-০২৫ : এসি ফার্স্ট ক্লাস
০২৫-০৫০ : কম্পোসিট ফার্স্ট এসি+এসি-২টিয়ার
০৫০-১০০ : এসি ২টিয়ার
১০১-১৫০ : এসি ৩টিয়ার
১৫১-২০০ : এসি চেয়ারকার
২০১-৪০০ : স্লিপার সেকেন্ড ক্লাস
৪০১-৬০০ : জেনারেল সেকেন্ড ক্লাস
৬০১-৭০০ : ২এল সিটিং জনশতাব্দি চেয়ার কার
৭০১-৮০০ : সিটিং কাম লাগেজ রেক
কোচ কিংবা বগির বাইরে লেখা ডব্লুসিআর, ইআর, এনএফ-এর অর্থ হল, তা তৈরি করেছে ওয়েস্ট সেন্ট্রল রেল, পূর্ব রেল কিংবা নর্থ ফ্রন্টিয়ার রেল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications