তিন তালাক ও তালাক-উল-সুন্নতের মধ্যে পার্থক্য কোথায়, জেনে নিন একনজরে
তিন তালাক বা তাৎক্ষণিক তালাক বা তালাক-ই-বিদ্দতের সঙ্গে তালাক-উল-সুন্নতের পার্থক্য রয়েছে।
তিন তালাক নিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করেছে আদালত। এই প্রথাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে। আগামী ছয়মাসের মধ্যে কেন্দ্রকে নতুন আইন প্রণয়ন করে তা বলবৎ করতে হবে। মুসলিম মহিলারা আবেদনকারী হিসাবে এই প্রথা তুলে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। তার প্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত।

তবে তিন তালাক বা তাৎক্ষণিক তালাক বা তালাক-ই-বিদ্দতের সঙ্গে তালাক-উল-সুন্নতের পার্থক্য রয়েছে। তালাক-উল-সুন্নত হল মুসলমান সমাজে বিচ্ছেদের আসল পদ্ধতি বা নিয়ম। এই নিয়মে স্বামী একবার তালাক উচ্চারণ করলে স্ত্রীকে তিনমাসের ইদ্দত পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়। অর্থাৎ তিনটি মাসিক চক্র অতিক্রম করতে হয়। এই সময়ের মধ্যে স্বামী চাইলে স্ত্রীর সঙ্গে মধ্যস্থতা করে মিটমাট করে নিতে পারেন।
তিনমাসের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেলে তালাক বৈধ হয় না। যদি এই তিনমাস সময়ের মধ্যে স্বামী সম্পর্ক ঠিক না করেন, তাহলে পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায়।
এদিকে তিন তালাক বা তাৎক্ষণিক তালাকে বসে বসেই তিনবার তালাক বলে দেওয়া হয়। তা ফোনে হতে পারে, লিখিত হতে পারে বা মেসেজে হতে পারে। এই পদ্ধতিতে সঙ্গে সঙ্গেই তালাক বা বিচ্ছেদ হয়ে যায়। পরে স্বামী চাইলেও এক হতে পারবেন না। নিকাহ হালালার মাধ্যমে সমস্যা সমাধান করা যেতে পারে।












Click it and Unblock the Notifications