Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের সবচেয়ে জনপ্রিয় 'ব্রেকফাস্ট' কী, জানাল সমীক্ষা

ভারতের সবচেয়ে জনপ্রিয়তম প্রাতঃরাশ কী, কোন খাবারটা খেতে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করেন, জানা গেল সমীক্ষায়।

সকালে প্রাতঃরাশে কী খেয়েছেন? আপনি যাই খেয়ে থাকুন না কেন, সেটা যদি দোসা হয় তাহলে জানবেন আপনি ভারতের সবচেয়ে জনপ্রিয়তম ব্রেকফাস্ট খাবার মুখে তুলছেন। আজ্ঞে হ্যাঁ, এক সমীক্ষার ফলাফল বলছে, দোসাই হল ভারতের জনপ্রিয় প্রাতঃরাশ।

শুধু দোসা হোক অথবা মশলা দোসা- আলু, নারকেল চাটনি সহযোগে সারা ভারত তা চেটেপুটে খেয়ে চলেছে। অনলাইনে একটি সমীক্ষা এমন ফলাফলই উঠে এসেছে। দেশের মোট ৮টি শহরে ১২ হাজার রেস্তোরাঁর উপরে সম্প্রতি সমীক্ষা চালানো হয়। ধোসার পরে ঐতিহ্যবাহী ভারতীয় খাবারই তার পরের জায়গাগুলি দখল করে রেখেছে। যেমন চিড়ের পোলাও, পরোটা ভারতীয়দের পছন্দের প্রাতঃরাশ।

অনলাইন খাবার সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, লাঞ্চ ও ডিনারের অর্ডার বেশি থাকলেও এখন হুহু করে ব্রেকফাস্টের অর্ডাও আসতে শুরু করেছে। বিশেষ করে উইকএন্ডে ব্রেকফাস্টের অর্ডার বেশি আসে বলেও জানা গিয়েছে।

অনলাইন খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy এই সমীক্ষা চালিয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনের মতো শহরে এই সমীক্ষা চালানো হয়। কোন শহরে কারা কী বেশি ভালোবাসেন খেতে তা দেখে নেওয়া যাক একনজরে।

কলকাতা

কলকাতা

কলকাতাবাসী লুচি, কচুরিতে ডুবে থাকলেও অনলাইনে সবচেয়ে বেশি অর্ডার করে রাধাবল্লবী, কচুরি, স্প্যানিশ ওমলেট।

বেঙ্গালুরু

বেঙ্গালুরু

আইটি শহর বেঙ্গালুরুতে লোকে সকালে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন মশলা দোসা, ইডলি-বড়া, চিড়ের পোলাও।

চেন্নাই

চেন্নাই

চেন্নাইয়ে তামিল জনতার সবচেয়ে পছন্দের ব্রেকফাস্ট ইডলি, প্লেন দোসা, ঘি মাখানো ইডলি।

মুম্বই

মুম্বই

মুম্বইকরদের সকালের খাবার হিসাবে পছন্দ বান মসকা, এমনটাই উঠে এসেছে অনলাইন সমীক্ষায়।

দিল্লি/গুরগাঁও

দিল্লি/গুরগাঁও

দিল্লি ও গুরগাঁওবাসীর সকালে পছন্দের প্রাতঃরাশ হিসাবে সবচেয়ে বেশি পছন্দ করে ছোলে-ভাটুরে।

পুনে

পুনে

অধিকাংশ পুনেবাসী সকালে খেতে পছন্দ করেন সাবুদানা খিচুড়ি। এটাই পুনের জনগণের সকালের সবচেয়ে পছন্দের প্রাতঃরাশ।

হায়দ্রাবাদ

হায়দ্রাবাদ

হায়দ্রাবাদী জনতার সবচেয়ে পছন্দের ব্রেকফাস্ট ব্রেড লুকমি, স্প্যানিশ ওমলেট, চিকেন স্যান্ডউইচ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+