'কোল্ড স্টার্ট ডকট্রিন', ভারতীয় সেনার এই গোপন রণকৌশল সম্পর্কে জেনে রাখুন
ভারতের 'কোল্ড স্টার্ট ডকট্রিন' আসলে কী যা নিয়ে পাকিস্তান ভয়ে রয়েছে। জেনে নিন একনজরে।
ভারতের 'কোল্ড স্টার্ট ডকট্রিন'-এর জবাব দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তান। পরমাণু অস্ত্রভাণ্ডারের মাধ্যমে সীমান্তে ভারতকে কড়া জবাব দিতে যেকোনও সময় তাঁরা তৈরি বলে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি। পাশাপাশি সেদেশের পরমাণু অস্ত্রভাণ্ডার জঙ্গিদের হাতে রয়েছে বলে যে দাবি উঠেছিল তাও খারিজ করে দিয়েছেন নওয়াজ শরিফের ভাই। ভারতের 'কোল্ড স্টার্ট ডকট্রিন' আসলে কী যা নিয়ে পাকিস্তান ভয়ে রয়েছে।

'কোল্ড স্টার্ট ডকট্রিন' কী?
ভারতের 'কোল্ড স্টার্ট ডকট্রিন' হল একধরনের গোপন রণকৌশল। স্থলপথে শত্রু দেশে ঢুকে পড়ার এক অনন্য রণকৌশল যা পাকিস্তানের ক্ষেত্রে ভারত ব্যবহার করে থাকে। পরমাণু যুদ্ধ ঠেকাতে এই ধরনের কৌশলের সীমাবদ্ধতা রয়েছে।

কীভাবে 'কোল্ড স্টার্ট ডকট্রিন' এর মাধ্যমে হামলা করা যায়
'কোল্ড স্টার্ট ডকট্রিন' রণকৌশল ব্যবহার করে ভারতীয় সেনা ৭২-৯৬ ঘণ্টার মধ্যে শত্রুপক্ষের ঘাঁটিতে হামলা চালাতে পারে। ভারতীয় সেনার এতে বিশেষ পারদর্শীতা রয়েছে।

কেন ভারত এই রণকৌশল ব্যবহার করে
'কোল্ড স্টার্ট ডকট্রিন' ধারণাটা আসে 'অপারেশন পরাক্রম' এর সময়ে। ২০০১ সালে ভারতীয় সংসদে নৃশংস জঙ্গি হামলার প্রেক্ষিতে সার্চ অপারেশন করতে গিয়ে এই 'কোল্ড স্টার্ট ডকট্রিন' এর রণকৌশল আপন করে নেয় ভারত।

ভারতের বক্তব্য
২০০৯ সালে তদানীন্তন সেনাপ্রধান দীপক কাপুর জানান, কোল্ড স্টার্ট রণকৌশল ব্যবহার করে ভারত সাফল্য পেয়েছে। এবছরের জানুয়ারি মাসে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ভবিষ্যতে যুদ্ধ হবে সংক্ষিপ্ত ও ভয়ঙ্কর। ফলে প্রতিটি পক্ষকেই তাড়াতাড়ি পদক্ষেপ করতে হবে।

পাকিস্তানের প্রতিক্রিয়া
২০১৬ সালে পাকিস্তানি সংবাদপত্র ডন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের 'কোল্ড স্টার্ট ডকট্রিন' রণকৌশল এক বড় বিপদ। ভারতের এই রণকৌশলের ফলে পাকিস্তানকে আরও সতর্ক থাকতে হচ্ছে। আর সেই রণকৌশলকে ভয় পেয়েই সম্ভবত পাকিস্তানি প্রধানমন্ত্রী আব্বাসি












Click it and Unblock the Notifications