ভাইফোঁটার আসল আকর্ষণ কী! এই পার্বণ ঘিরে বাঙালির ভোট কোন দিকে

সক্কাল সক্কাল স্নান সেরেই এদিন তোড়জোড় শুরু হয়ে যায় প্রায় সমস্ত বাঙালি গৃহস্থে। ভাইফোঁটা বলে কথা! এই একটা দিন ভাইবোন খুনসুটির পর্ব একটু দূরে রেখে বসে পড়েন পার্বন উদযাপনে।

সক্কাল সক্কাল স্নান সেরেই এদিন তোড়জোড় শুরু হয়ে যায় প্রায় সমস্ত বাঙালি গৃহস্থে। ভাইফোঁটা বলে কথা! এই একটা দিন ভাইবোন খুনসুটির পর্ব একটু দূরে রেখে জোট বাঁধেন পার্বণ উদযাপনে। ভাইফোঁটা ঘিরে বেশ কয়েকটি বিষয় রয়েছে , যা বাদ দিলে বাঙালির ভাইফোঁটা উপভোগ সম্ভব নয়!

একজোট হয়ে হইচই!

একজোট হয়ে হইচই!

বাঙালির সুখী যৌথ পরিবারের ছবি এখন প্রায় হাতে গোনা হয়ে গিয়েছে! তবুও ভাইফোঁটার মত পার্বণে পরিবারের সকলের একজোট হওয়া , আর উৎসব আনন্দে মাতোয়ারা হওয়ার অনুভূতিই আলাদা। এই আনন্দ ফিরিয়ে আনে ভাইফোঁটা!

খাওয়া দাওয়া

খাওয়া দাওয়া

বেশির ভাগ বাঙালিরই দাবি, ভাইফোঁটার বিশেষ আকর্ষণ হল খাওয়া দাওয়া। কব্জি ডুবিয়ে মুরগী মটন, কিংবা শেষপাতের মিষ্টি ঘিরে আকর্ষণ বাঙালির চিরকালের! তাই ভাইফোঁটার দিনের সবচেয়ে বড় আকর্ষণ কী, এ প্রশ্নের জবাবে বাঙালির ভোট কিন্তু খাওয়া দাওয়ার দিকেই!

উপহার

উপহার

কম বয়সি ভাই বোনেদের মধ্যে উপহার নিয়েও একটা আলাদা উন্মাদনা থাকে। আর ভাইফোঁটা ঘিরে সেই উন্মাদনা আরও খানিকটা বেড়ে যায়।

উৎসবের রেশ ধরে রাখা

উৎসবের রেশ ধরে রাখা

বাঙালির উৎসবের শুরু যদি দূর্গাপুজো হয়, তাহলে দু মাস ব্যাপী উৎসবের রেশ শেষ হয় ভাইফোঁটা দিয়ে। আর সেই যদিও এরপরও নদীয়া, হুগলিতে জগদ্ধাত্রী পুজো ঘিরে উন্মাদনার পারদ চড়তে থাকে, তবুও বাংলার বড় একটা অংশের কাছে, ভাইফোঁটাই এই মহাপার্বণের শেষ ভাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+