লে আও বাঙালি পকড়কে, হাম সংবর্ধনা দেগা !

লোকে লোকারণ্য যুবভারতী ক্রীড়াঙ্গন, কিন্তু কেউ বুঝতেই পারছে না, ব্যাপারটা কী! মোচ্ছবের ডাকে এসেছে সবাই। আজ বাসে-ট্রেনে ভাড়া লাগছে না। হাওড়া-শিয়ালদায় একটাও টিটিই নেই! থাকবে কী, তারাও তো এই কাঙালিভোজনে এসেছে। বর্ধমানের চাষী, বাঁকুড়ার ফেরিওয়ালা, মালদহের দিনমজুর, পশ্চিম মেদিনীপুরের কাবাড়িওলা, দক্ষিণ ২৪ পরগনার প্রাইমারি স্কুলশিক্ষক, পুরুলিয়ার তিরন্দাজ, সবাই আছে এই দলে। এ ওর মুখ চাওয়াচাওয়ি করে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। হঠাৎ বিজ্ঞের মত একজন বলে উঠল, জানিস না, দক্ষিণ কোরিয়ার এক বুড়ো আর্মিম্যানকে সংবর্ধনা দেওয়া হবে!
- দক্ষিণ কোরিয়ার?
- হ্যাঁ, তাই তো শুনলাম।
- ধ্যুৎ, দক্ষিণ কোরিয়ার লোককে কলকাতায় সংবর্ধনা দেওয়া হবে কেন?
- কারণ আছে। লোকটা বোন-এক্সপার্ট।
- বোন, মানে সিস্টার? বোনের যে এক্সপার্ট হয়, জানতাম না তো! আর আজ তো ইন্টারন্যাশনাল সিস্টার্স ডে বা রাখিবন্ধন, নিদেন পক্ষে ভাইফোঁটা-টোটাও না। তা হলে?
- আরে ধুস, সিস্টার না।
- তাহলে? ইউ মিন বন, মানে ফরেস্ট? সুন্দরবন? লোকটা ধূ-ধূ মরুভূমিকে বন বানিয়ে ফেলতে পারে? সেই জন্যেই এই বনভোজনের ব্যবস্থা?
- আরে বাবা না। বোন মানে বি ও এন ই, মানে হাড়, হাড্ডি, বুয়েচো?
- আচ্ছা, এইবার বুঝলাম। অর্থোপেডিক! তাহলে যে বললি আর্মিম্যান? আর্মির ডাক্তার?
- না, না, ডাক্তার-ফাক্তার না। লোকটা সৈনিক ছিল। কর্নেল ইন ফ্যাক্ট। কর্নেল কিম অ্যান টাং ওর নাম। সেনাবাহিনীতে ছিল অবশ্য অনেক বছর আগে।
- তা হলে?
- আসলে ও পড়ে গিয়েছিল জলের তোড়ে। আরও জনা চারেক লোক পড়ে গিয়েছিল, সবারই হাড্ডি টুটেছে, শুধু এর কিচ্ছু হয়নি।
- তো?
- তার মানে কী? এর হাড় শক্ত। খোঁজ নিয়ে দেখা গেছে এ একটা বিশেষ ব্র্যান্ডের সিরিয়াল খায়। তারা জোরদার প্রচার করছে সারা বিশ্বব্যাপী। টিভিতে দেখাচ্ছে। সেই অ্যাড নাকি ইউ টিউবে ভাইরাল।
- তো আমাদের কী? মালটাকে আনল কে এখানে?
- বদনদা।
- বদনদা, মানে আমাদের পরিবহণমন্ত্রী? ও এসব জানল কী করে? ও তো ট্যাক্সির ব্যাপারী, অর্থোপেডিকের খোঁজ পেল কোথায়? তাও দক্ষিণ কোরিয়ার না কোথায় বললি!
- হ্যাঁ, দক্ষিণ কোরিয়ারই। আসলে বদনদাকে দিদি দক্ষিণ কোরিয়া পাঠিয়েছিল, ওখানে নাকি ট্যাক্সি খুব সহজে মেলে। রিজনেব্ল্ ভাড়া। ট্যাক্সিওয়ালারা ভালো, যে কোন জায়গার নাম বললেই নিয়ে যায়। এখানকার মত যে কোনো জায়গার নাম বললেই ‘না' বলে না। বেশি ভাড়া চায় না, এমনকী বৃষ্টি হলেও। দিদি বদনদাকে বলেছিল, যাও দেখে এসো, ওরা পারলে আমরা পারব না কেন? কলকাতা লন্ডন না হোক, অন্তত সোল তো করে ফেলি আগে!
- তারপর?
- বদনদা গেছিল। কী দেখেছে ওই জানে। তারপর তো দেখছি এই লোকটাকে ধরে এনেছে।
- এ কি ট্যাক্সি-এক্সপার্ট? তুই যে বললি হাড়!
- হ্যাঁ। না, এর সাথে ট্যাক্সির সম্পর্ক নেই।
- তবে?
- আরে বদনদা সোলে ইন্ডিয়ান হাই কমিশনে গেছিল। তার বাইরে একদল লোকাল লোক বিক্ষোভ দেখাচ্ছিল। আমাদের মত চল্লিশ-পঞ্চাশ হাজার লোক না। পয়সা ভাড়া দিয়ে নিয়ে আসেনি, ওরা এমনিই এসেছিল। সেই জন্যেই তো কোরিয়ান পুলিশ ওদের ওপর ওয়াটার ক্যানন চালাল। সেই জলকামানেই তো চারটে লোকের হাড় ভাঙলো, শুধু এর ভাঙলো না।
- ও। ইন্ডিয়ার এগেন্সটে সেই বিক্ষোভ কেন, কিছু জানা গেছে?
- হ্যাঁ। ওরা বলতে চাইছিল, ইন্ডিয়াতে ওদের দেশের বিরুদ্ধে বদনাম করা হচ্ছে।
- ইন্ডিয়াতে কোরিয়ার বিরুদ্ধে? কই আমরা জানি না তো!
- সে রকমই ওরা বলেছে ওদের পিটিশনে। বলেছে, যে এখানে আমাদের নাকি কিছু কিছু জায়গার নাম ওদের জায়গার নামে রাখা, কিন্তু আসলে সেগুলো নোংরা, পূতিগন্ধময়। ওদের দেশের মত পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। তার মানে পরোক্ষে ওদের অবমাননা করা। ধর, বিদেশে কোথাও যদি চুল্লুর ঠেকের নাম রাখে তাজমহল, তোর রাগ হবে না?
- কিন্তু সে রকম নামের জায়গা কোনটা? আমাদের এখানে তো সোল নামের কোন জায়গা নেই। ডু ইউ মিন সোলাপুর? কোথায় সোলাপুর, কোথায় সোল!
- আরে না রে। আমাদের গড়িয়া। গড়িয়া-কোরিয়া সেম না? কোরিয়ান ভাষায় বোধ হয় ‘গ' নেই। গড়িয়া ওদের কাছে কোরিয়াই। ওদের কে একজন কলকাতা এসে গড়িয়া ঘুরে গেছে, ওখানে গিয়ে রিপোর্ট করেছে যে একটা নোংরা, দুর্গন্ধময় জায়গাকে ইন্ডিয়ানরা কোরিয়া নাম দিয়েছে। তাই ইন্ডিয়ান হাই কমিশনের বাইরে বিক্ষোভ। বুঝলি?
- তা তো বুঝলাম। তো এই আর্মিম্যান কি সেই বিক্ষোভের দলে ছিল?
- না। এ বুড়ো মানুষ, ওসব বিক্ষোভ টিক্ষোভে থাকবে কেন?
- তাহলে? বদনদা একে কেন ধরে নিয়ে এল তাহলে?
- বদনদা টিভিতে সেই খবর দেখেছিল সেদিন সন্ধ্যেবেলা। তাই দেখেই ধরে নিয়ে এল। আসলে কলকাতা কানেকশনের জন্যেই। মানে লোকটার যে এতবড় একটা প্রচার হচ্ছে, আর তার সঙ্গে কলকাতা কানেকশন, বুঝলি?
- না। কলকাতা কানেকশনটা কী?
- আরে ওর নাম রে। কর্নেল কিম অ্যান টাং।
- এর সাথে কলকাতার কী?
- টিভিতে দিয়েছিল এই নামটা ইংরেজিতে। লেখা ছিল Col. K.A.Tang. এবার বুঝলি?
- ইউ মিন বদনদা এটাকে পড়েছে কলকাতাং!
- এই তো বুঝেছিস। কলকাতার এত বড় একটা সম্মান, মোচ্ছব করতে হবে না? সেই জন্যেই তো ক' মিলিয়ন কিউসেক তিস্তার জল ঘুষ দিয়ে হাসিনার মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশ থেকে কত টন ইলিশ আনানো হয়েছে। ওই দ্যাখ রান্না হচ্ছে ওখানে।
এসব কথাবার্তার মধ্যে একটা সুড্ডা মত বিদেশি লোককে ধরে বেঁধে স্টেজে তোলা হল। মাইকে বেজে উঠল, হাড়-মানা হার পরাবো তোমার গলে ...
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications