এই মুহূর্তের সেরা দশ খবর যা রয়েছে শিরোনামে, দেখে নিন এবং আপডেট থাকুন
সারাক্ষণই আমাদের চারপাশে ঘটে চলেছে নানা ঘটনা। আর সেই সব খবরের ঘনঘটা আমরা হাজির করছি আপনাদের সামনে। কী ঘটে চলেছ এই মুহূর্তে রাজ্য-রাজনীতে? লোকসভা নির্বাচনের লক্ষে রাজনৈতিক গতিপ্রকৃতি বদলাচ্ছে কেমন করে?
সারাক্ষণই আমাদের চারপাশে ঘটে চলেছে নানা ঘটনা। আর সেই সব খবরের ঘনঘটা আমরা হাজির করছি আপনাদের সামনে। কী ঘটে চলেছ এই মুহূর্তে রাজ্য-রাজনীতে? লোকসভা নির্বাচনের লক্ষে রাজনৈতিক গতিপ্রকৃতি বদলাচ্ছে কেমন করে? শোভন চট্টো পাধ্যায়ের পরে কে হতে পারেন কলকাতার মেয়র?
এমনই সব খবরের ১০টি সেরা ঘটনা যা এই মুহূর্তে জেনে রাখা উচিত সংবাদপাঠকদের। আর তাই আমরা হাজির করেছি আপনাদের জন্য।

সন্ধ্যার অন্ধকারে ষাঁড়ের গুঁতোয় বাস পড়ল গিয়ে নদীতে
তালচের থেকে বাসটা রওনা দিয়েছিল কটকের উদ্দেশে। ১২১ কিলোমিটারের সামান্য বেশি এই পথ পাড়ি দিতে সময় লাগে দুই ঘণ্টার সামান্য একটু বেশি সময়। সন্ধ্যার পরতে পরতেই কটকের কাছাকাছি চলে এসেছিল 'জগন্নাথ' নামে প্রাইভেট বাসটি। কটকের ঢুকতে হলে মহানদী পার হতে হয়। প্রবল গতিতে বাসটি সেতুর উপরে কয়েক বিগত এগোতে না এগোতেই চালক সামনে একটি ষাঁড় দেখতে পান। কিন্তু, ষাঁড়টাকে পাশ কাটানোর আগেই তার সঙ্গে বাসের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আর বাসটি পাল্টি খেয়ে গিয়ে ব্রিজ থেকে ৩০ ফুট নিচে গিয়ে পড়ে।একে একে সমস্ত যাত্রীকে দুমড়ে যাওয়া বাস থেকে বের করা হয়। হাসপাতাল সূত্রে ৭ জন-এর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাকিরা আহত।

বউ নিয়ে শ্বশুরবাড়ি গেলেন রণবীর
রবিবার দেশে ফিরেছেন দীপিকা ও রণবীর। এখন তাঁরা ব্যস্ত রিসেপশন-এর আয়োজন নিয়ে। যদিও, এরমধ্যে বিয়ে নিয়ে বেঁধে গিয়েছে বিতর্ক। কারণ ইটালির শিখ সমাজের প্রেসিডেন্ট আখাল তখতে বিয়ে নিয়ে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, সিন্ধি মতে বিয়ে-তে আনন্দ কারাজ আচার-এ মর্যাদাহানি হয়েছে শিখ ধর্মাভাবের। যদিও, দীপবীর-কে দেখে মনে হচ্ছে না তাঁরা এই নিয়ে চিন্তিত। মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে যুগলকে যে মুডে দেখা গেল তাতে দুজনেই একদম বিন্দাস রয়েছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন

মেয়র পদে শোভনের বদলি কে!
দীর্ঘদিন পুরসভার মেয়র পারিষদের দায়িত্ব সামলানো দেবাশিস কুমার বা মালা রায়দের মধ্যে কেউ হতে পারেন পরবর্তী মেয়র। মেয়র পারিষদদের মধ্যে এই দুজনই এগিয়ে রয়েছেন মেয়র পদে। তবে নতুন কেউ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

নিউটাউন-এ ভিনরাজ্যের তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ফের খবরের শিরোনামে নিউটাউন। এবার অটোযাত্রীকে ধর্ষণের চেষ্টা। বাধা দেওয়ায় খুনের চেষ্টারও অভিযোগ। অভিযুক্ত অটোচালককে আটক করেছে পুলিশ। অটোটিকেও বাজেয়াপ্ত করেছে নিউটাউন থানার পুলিশ।

শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী
শোভন চট্টোপাধ্যায় কোন দলে থাকবেন সেটা তাঁর ব্যাপার। সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর শোভন চট্টোপাধ্যায়ের দলবদল জল্পনা প্রসঙ্গে প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

পঞ্জাবে জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল লাহোরে
অমৃতসরে রবিবার যে গ্রেনেড হামলা হয়েছিল তার পরিকল্পনা হয়েছিল লাহোরে। তাতে মদত দিয়েছে কানাডা ও জার্মানির খলিস্তানপন্থীরা। দিল্লিতে তদন্তকারী সংস্থা সূত্রে এমনই খবর জানিয়েছেন এক নিরাপত্তা আধিকারিক। নাম না প্রকাশের স্বার্থে সেই আধিকারিক জানিয়েছেন, পঞ্জাবে উগ্রপন্থা আমদানির চেষ্টা চলছে।

‘এক মহিলার মোহেই অধঃপতনের পথে শোভন'
কোন মোহে পড়ে নিজের রাজনৈতিক সত্ত্বার বিসর্জন দিলেন শোভন চট্টোপাধ্যায়? সে উত্তর রত্না চট্টোপাধ্যায়ের কাছে সাফ। তাঁর জবাব, এক মহিলার মোহেই সব শেষ। যে শোভনের কাছে সবার আগে ছিল রাজনীতি, কিন্তু এমনই মোহে পড়লেন একে একে নিজের রাজনৈতিক জীবনকে শেষ করে দিলেন। মোহই পতনের কারণ হয়ে উঠল।

'২০১৯ এর ভোটে জিতবে না, জানে বিজেপি'
মিজোরামে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন বিজেপিকে ভোটে এক ইঞ্চি জমি ছাড়বেন না তিনি। বিধানসভা ভোটের প্রচারের লোকসভার প্রসঙ্গ টেনে এনে রাহুল বললেন, ২০১৯ সালের ভোটে জিতবে না, তা ভালো করেই জানে বিজেপি। এভাবেই বিজেপিকে বিঁধলেন তিনি।

মমতার ক্নিন অ্যান্ড গ্রিন সিটির স্বপ্ন
উদ্বোধনের পরের দিনই থুতু, পান-গুটখার পিকে রঙিন হয়ে উঠেছিল দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই-ওয়াক। তারপরই কলকাতাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার কড়া হচ্ছে মমতার প্রশাসন। নবান্নে জরুরি বৈঠকে কড়া সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা।

ফোনে সলমনকে 'খুনের হুমকি' শাহরুখের
বলিউডের সুপারস্টার সলমন খানকে হুমকি দিলেন শাহরুখ নামে এক উঠতি অভিনেতা। তাকে সোমবার উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তর পুরো নাম শাহরুখ গুলাবনবি ওরফে শেরা। তবে নাম যেহেতু শাহরুখ তাই সংবাদ শিরোনামে চলে এসেছে গোটা ঘটনা।












Click it and Unblock the Notifications