তুষারাবৃত পাহাড়ে কবাডি খেলছেন আইটিবিপির জওয়ানরা, দেখুন ভাইরাল ভিডিও

নিরাপত্তা বাহিনীর (security force) সদস্যরা দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তে (border) সুরক্ষার কাজে ব্যস্ত থাকেন। দেশের সীমান্ত রক্ষায় সেনাবাহিনী ছাড়াও কম গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকেন বিএসএফ (bsf) কিংবা ইন্দো তিবে

নিরাপত্তা বাহিনীর (security force) সদস্যরা দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তে (border) সুরক্ষার কাজে ব্যস্ত থাকেন। দেশের সীমান্ত রক্ষায় সেনাবাহিনী ছাড়াও কম গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকেন বিএসএফ (bsf) কিংবা ইন্দো তিবেটান বর্ডার পুলিশ (itbp)। সমতল থেকে পাহাড় দেশের নিরাপত্তায় রয়েছে বিভিন্ন ধরনের ফোর্স। এইসব বাহিনী কাজ করে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাঁরা যেমন দেশে কিংবা জনগণের নিরাপত্তায় প্রাণ দেন, আবার সময়ে মজাও করে থাকেন। তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তাঁদের দেখা গিয়েছে বরফের ওপরে কবাডি (kabaddi) খেলতে।

কবাডি খেলছেন আইটিবিপির জওয়ানরা

ইন্দো তিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা তুষারাবৃত পাহাড়ের মাঝখানে কবাডি খেলছেন। আইটিবিপির শেয়ার করা সেই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একবার সেই ভিডিওটি দেখে নেওয়া যাক।

বরফের ওপরেই খেলা

বরফের ওপরেই খেলা

আইটিবিপির শেয়ার করা ভিডিওতে জওয়ানদের কবাডি খেলতে দেখা যাচ্ছে। ভিডিওটি ৩৮ সেকেন্ডের। সময় যত যাচ্ছে তার ভিউও ততই বাড়ছে। ভাইরাল ভিডিওতে এক জওয়ানকে যতটা সম্ভব বিপক্ষের লোককে ধরতে যেতে দেখা যাচ্ছে। সাধারণভাবে আক্রমণভাগে থেকে যিনি খেলা চালান তিনি অভিযানে সফল হন না। তবে তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম হন। এখানে আক্রমণভাগের সেই খেলোয়াড়কেই বিপক্ষ দলের সদস্যদের হাতে ধরা পড়তে দেখা যাচ্ছে।

প্রশংসা শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার

নিজের টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। সেখানে তিনি বলেছেন এটা ভারতের একটি প্রাচীন খেলা। যে কোনও সময় যে কোনও জায়গায় তা খেলা যায়। সেই কারণে তিনি খেলাধূলার পুনরুজ্জীবনে প্রচার করছেন বলে জানিয়েছেন। তবে এর জন্য আপনাকে 'বীর' হতে হবে, বলেছেন তিনি।

প্রশংসায় নেটিজেনরাও

ভিডিওটি রিটুইট করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাদ ঠাকুরও। প্রশংসায় শামিল হয়েছেন নেটিজেনরাও। তাঁরা আইটিবিপির জওয়ানদের মনোভাবের প্রশংসা করেছেন। একজন লিখেছেন বরফের মধ্যে কবাডি খেলতে দেখে ভাল লাগছে। অপর একজন লিখেছেন বরফে কবাডি খেলাটা মজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+