যৌন ক্ষমতা-উদ্দিপনা বাড়াতে হলে খেতে হবে এই জিনিসগুলি
যৌন ক্ষমতা বাড়াতে হলে বেশ কিছু সবজি আর ফলই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনই মত বেশ কয়েকজন সেক্সোলজিস্টের।
সবজি বা ফলের থেকে অনেকেই মাছ কিংবা মাংস বেশি পছন্দ করেন। পাতে নানান রকমের সবজি, স্যালাড, তরকারি যতই পড়ুক না কেন মাছ মাংস ডিম টি না পড়লে পোষায় না অনেকেরই! তবে এই তথ্যটি কী আপনি জানেন, যে যৌন ক্ষমতা বাড়াতে হলে বেশ কিছু সবজি আর ফলই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনই মত বেশ কয়েকজন সেক্সোলজিস্টের। খাওয়া দাওয়া নিয়ে রয়েছে তাঁদের কিছু পরামর্শ। কোন কোন সবজি বা ফল খেলে যৌন উদ্দীপনা বাড়ে, বা যৌন সঙ্গমের ক্ষমতা দ্বিগুণ হয় , দেখে নেওয়া যাক।

কলা
কলাতে ভিটামিন বি থাকার জন্য এটি যৌনক্ষমতা আরও বাড়াতে সাহায্য করে। পটাশিয়ামের পরিমাণও কলাতে বেশি থাকায় সেক্স হরমোনকে তৈরি হতে সাহায্য করে । যা যৌনউদ্দীপনা জাগায় সহজে।

বিট
বিটের জুস শরীরের পক্ষে খুবই ভালো। এতে রক্তকণিকা বাড়ে। বিট খেলে শরীরে শক্তি তৈরি হয়, যা শরীরের যৌন শক্তির পরিমাণ বাড়ায়।

লাল আঙুর
লাল আঙুর অত্যন্ত উপকারী। এতে বহু খণিজ পদার্থ থাকে।থাকে ভিটামিনও। যা পরুষ ও মহিলার মধ্যে যৌন সঙ্গমের ইচ্ছা উস্কে দিয়ে তাঁর যৌনক্ষমতাও বাড়ায়।

বিন
বিন-এ প্রোটিন থাকে। যা মাসেল তৈরি করতে সাহায্য করে। সঙ্গে ফাইবার থাকাতে যৌন উদ্দিপনার সহায়ক হয় এই সব্জি। এতে মানুষের শারীরিক শক্তিও বেড়ে যায়।

আপেল
যৌন উদ্দীপনা জাগাতে শরীরে যে নিয়মিত রক্তপ্রবাহ প্রয়োজন ,তাতে সাহায্য করে আপেনের গুণাগুণ । ফলে যৌনতার জন্য প্রয়োজনীয় রসদ মিলবে এই খাবারে।

কুমড়ো
কুমড়োতে জিঙ্ক থাকে। যা টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ায়, আর শরীরে তৈরি করে যৌন উন্মাদনার উস্কানি।

ভুট্টা
ভুট্টাতে এমন কিছু খণিজ রয়েছে, যার ফলে দেহে যৌন সঙ্গমের ইচ্ছা সহজেই জেগে যেতে পারে। ভুট্টাতে এমন কিছু গুণাগুণ থাকে, যাতে শারীরিক ক্ষমতাও বাড়ে।












Click it and Unblock the Notifications