প্রেমের দিন সামনে আসছে, পার্টনার সঙ্গে পার্টি ঝলসে দিতে তৈরি তো

ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে ভ্যালেনটাইন ডে। জুতো, থেকে লুক, পোশাক থেকে গিফট সব কিছুর খবর পাবেন ওয়ান ইন্ডিয়া বাংলায়।

ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে ভ্যালেনটাইন ডে। লাভবার্ডসরা এক্সাইটেড। ভ্যালেনটাইন ডে রাতে পার্টনারের সঙ্গে পার্টিও ফিক্সড হয়ে গেছে নিশ্চয়। স্পেশাল ডেটে সবকিছুই যেন হয় পারফেক্ট। এমনটাই ভাবনা। পার্টনারের সঙ্গে যেন একদম দুর্দান্ত লাগে সেটাই লক্ষ্য। আপনি নিজেও পছন্দ করে নিতে পারেন নিজের হাই হিল, কিম্বা আপনি বেছে দিতে পারেন আপনার পার্টনারের জন্য পছন্দের হিল।

ভ্যালেনটাইন ডে নিয়ে মতামত

ভ্যালেনটাইন ডে নিয়ে মতামত

ভ্যালেনটাইন ডে নিয়ে নানারকম মতামত থাকতে পারে। প্রেমের জন্য কী শুধু একটা দিনই বরাদ্দ নাকি সব দিনই প্রেমের। তোলা থাক না সে সব বিতর্ক। একটা দিন পার্টনারের সঙ্গে বিশেষভাবে কাটানোয় সাজগোজটা নিয়ে ভাবতে গেলে একটু হন না। অফ হোয়াইট কালারের স্টোন স্টাডেড হিল আপনার পা কে দেবে এক দুরন্ত সৌন্দর্য।

হাই হিল পে নাচ্চে

হাই হিল পে নাচ্চে

আপনি ক্যাজুয়ালসেওই স্বচ্ছন্দ্য। পাশাপাশি এই বিশেষ দিনে আপনি চাইছেন হাই হিল পড়তে। তাহলে আপনি বেছে নিতে পারেন সরু হিলের বেইজ কালারের জুতো পড়তেই পারেন। ক্যাজুয়ালের সঙ্গেও দিব্য চলবে এই জুতো।

ব্ল্যাক ইজ ইন

ব্ল্যাক ইজ ইন

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের স্টোন স্টাডেড হিলও স্বচ্ছন্দে পড়তেই পারেন আপনি। শর্ট ড্রেসের সঙ্গে এই ধরণের জুতো আপনাকে দিব্য দেখাবে।

প্রেমের রঙ লাল

প্রেমের রঙ লাল

সাদা-কালো জুতো পড়েই থাকেন, লাল জুতোয় কিন্তু পোশাকের ঔজ্জ্বল্য আরও বেড়ে যায় , সে তো নিশ্চয় বলে দিতে হবে না। ভাবেন শুধু চিত্রতারকারাই পড়তে পারেন এরকম জুতো। সম্পূর্ণ ভুল। আপনার চিত্রনাট্যের তো আপনিই অভিনেতা। তাই পড়তেই পারেন লাল ভেলভেট টাচের এই জুতো।

পিঙ্ক বেবদের জন্য পিঙ্কি স্টাইল

পিঙ্ক বেবদের জন্য পিঙ্কি স্টাইল

আপনার পছন্দের রঙ পিঙ্ক। পোশাক থেকে ব্যাগ থেকে হেয়ার অ্যাকসেসারিজ সবতেই পিঙ্ক। তাহলে জুতোই বা বাদ যাবে কেন। কোনওরকমের স্টোন বা গ্লস নয়, ম্যাট ফিনিশ প্যাস্টেল শেডের পিঙ্ক জুতো কিন্তু ফেব্রুয়ারির ১৪ তে আপনার পারফেক্ট পার্টনার।

লাল ও ক্ল্যারিটি

লাল ও ক্ল্যারিটি

আপনার চরিত্রের বৈশিষ্ট্য ক্ল্যারিটি। তাহলে লাল ও প্লাস্টিক কম্বো আপনার পারফেক্ট। এই ধরণের জুতো পড়লে ঔজ্জ্বল্য নিঃসন্দেহ বাড়বে।

সিলভার স্কেলের জুতো

সিলভার স্কেলের জুতো

মাছের আঁশের প্যাটর্নে এই সিলভার শু একবার পড়ে দেখতেই পারেন তার সঙ্গে পোশাকও হতে হবে মানানসই তা তো নিঃসন্দেহে। সরু মুখের এই পাম শ্যু কাটিংয়ের জুতো আপনাকে করে তুলবে ভ্যালেনটাইন পার্টির মধ্যমণি।

বক্স হিলও ইন কিন্তু

বক্স হিলও ইন কিন্তু

বক্স হিলেও দারুণ সুন্দর -শৈল্পিক উপস্থিতি হতেই পারে। গোল্ডেন ও সিলভার মিক্স একরকম জুতো পাশ্চাত্য পোশাকের সঙ্গে বাজিমাত করতে পারবে। তবে শুধু তো জুতোই নয়, ড্রেসও পারফেক্ট হতে হবে। তার টিপসও পাবেন ওয়ান ইন্ডিয়া বাংলায়। রাখুন নজর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+