মশলা হিসেবে ব্যবহার ছাড়াও আদার খাদ্য গুণও রয়েছে, জেনে নিন
আদা একটি উদ্ভিদের মূল, যা মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আদা হল অন্যতম মশলা জাতীয় খাবার। খাবার তৈরিতে, পানীয় তৈরিতে, আচার, ওষুধ এবং সুগন্ধি তৈরিতে আদা ব্যবহার করা হয়।
আদা একটি উদ্ভিদের মূল, যা মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আদা হল অন্যতম মশলা জাতীয় খাবার। খাবার তৈরিতে, পানীয় তৈরিতে, আচার, ওষুধ এবং সুগন্ধি তৈরিতে আদা ব্যবহার করা হয়। এর বৈজ্ঞানিক নাম Zingiber officinalis.

রোগ নিরাময়ে আদা
পাচন সম্বন্ধীয় রোগ, আমবাত, শিতপিত্ত অর্থাৎ অ্যালার্জি, খাওয়ায় অনিচ্ছা থাকলে ব্যবহার করা হয়।
অ্যান্টিইনফ্লামেটরি গুণ থাকায় এটি আমবাত রোগে খুব ভাল কাজ করে।
আদার রস ও মধু কাশি নিরাময়ে ব্যবহার করা হয়।
খাওয়ার আগে এক টুকরো আদায় সৈন্ধব লবণ মাখিয়ে খেলে খাওয়ায় অরুচি থাকে না।
আদা ও পিয়াজের রস সম পরিমাণে মিশিয়ে খেলে বমি ভাব দূর হয়।
কানের যন্ত্রণায় আদার রস দিনে তিন থেকে চার ফোঁটা দিলে উপকার পাওয়া যায়।

রোগ নিরাময়ে আদা

রান্নায় আদা
আদা স্বাদকারক, রুচিবর্ধক এবং পাচক হিসেবে কাজ করে।

আদা চা
সুস্থ অবস্থায় অনেকেই আদাল চা খান। তবে সর্দি-কাশিতে কিংবা গলার অসুবিধায় আদা চা খুবই উপকারী।

কাশিতে আদা
আদা ছোট ছোট কুচি করে গোল মরিচের গুড়ো দিয়ে চুষে খেলে পুরনো ও শুকনো কাশি নিরাময় হয়।












Click it and Unblock the Notifications