ডেমোক্র্যাটদের ঘাঁটি মিশিগানে হিলারিকে ধরে ফেললেন ট্রাম্প; পারবেন সেখানে রিপাবলিকানদের জেতাতে?
১৯৮৮ সালের পর মিশিগান প্রদেশে কোনও রিপাবলিকান প্রার্থী জেতেননি কিনতু এবার আশার আলো দেখাচ্ছেন ট্রাম্প; হিলারির সঙ্গে তাঁর এখন সেয়ানে সেয়ানে কোলাকুলি চলছে এই রাজ্যে।
মার্কিন নির্বাচনের ঠিক দোরগোড়ায় এসে ক্রমেই জমে উঠেছে মিশিগান প্রদেশের লড়াই। মার্কিন সংবাদ সূত্র অনুযায়ী, ৮ নভেম্বরের নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনকে ধরে ফেলেছেন তাঁর রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প।
একটি সমীক্ষা অনুযায়ী, দুজনের প্রাপ্ত অঙ্কই ৪৪ শতাংশ অথচ কয়েকদিন আগে পর্যন্তও হিলারি ট্রাম্পের থেকে বেশ কিছু অঙ্কে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাটদের এই ঘাঁটিতে। ইতিহাস বলছে ১৯৮৮ সালের পর (শেষ জিতেছিলেন জর্জ বুশ সিনিয়র) থেকে মিশিগান রাজ্যে কোনও রিপাবলিকান প্রার্থী জয় পাননি। সেখানে ট্রাম্পের এই উত্থান নির্দ্বিধায় উত্তর-পূর্বের এই প্রদেশের গুরুত্ব বেশ বাড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে।

কোনদিকে ঝুঁকবেন বাকি ১২ শতাংশ?
তাঁরা এও মনে করছেন যে বাকি ১২ শতাংশ ভোট (যদিও অনেকে বলেছেন যে তাঁরা বাকি দুই প্রার্থীদের মধ্যে একজনকে সমর্থন করবেন বা কাউকেই ভোট দেবেন না) ঠিক করে দেবে যে মিশিগানে ট্রাম্প রিপাবলিকানদের প্রায় তিরিশ বছর পরে জয় এনে দিতে পারবেন কি না।
মিশিগানে রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও রাজ্যস্তরে কিনতু রিপাব্লিকানরাই বেশি প্রভাবশালী
মজার কথা, মিশিগানে রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রাধান্য থাকলেও ওই রাজ্যে কিনতু রিপাবলিকানদের সমর্থন যথেষ্ট ভালো। ওই প্রদেশের গভর্নর রিক স্নাইডারও একজন রিপাবলিকান এবং সেখানকার আইনসভাতেও রিপাবলিকানরা বেশি প্রভাবশালী।
আর এই কারণেই যুযুধান দুই পক্ষী মিশিগানের প্রতি বিশেষ মনোনিবেশ করেছে। দুই প্রতিপক্ষ ছাড়াও তাঁদের পরিবারও নেমে পড়েছে মিশিগানের ভোটারদের মন জয় করতে।
ময়দানে নেমে পড়েছেন হিলারি এবং ট্রাম্পের পরিবারও
হিলারির স্বামী যথা প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন যেমন সম্প্রতি ঘুরে গিয়েছেন এই রাজ্যে, ট্রাম্পের ছেলেমেয়েরাও চষে বেড়িয়েছেন মিশিগান প্রদেশ। প্রচার চালিয়েছেন রিপাবলিকান দলের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মাইক পেন্সও। এছাড়া দু'পক্ষই সেখানে বিজ্ঞাপনী প্রচারেও মন দিয়েছে। সব মিলিয়ে, মিশিগান এখন জমজমাট।
ট্রাম্প যদি মিশিগানে জিততে পারেন (এই রাজ্যের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১৬), তাহলে তা রিপাবলিকানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অনেকটাই। তাঁরা ঝাঁপাবে পেনসিলভানিয়া এবং উইসকনসিন-এর মতো ডেমোক্র্যাট রাজ্যগুলি জিততেও। আর রিপাবলিকানরা যদি শেষ পর্যন্ত সত্যি এই জয়গুলি অর্জন করতে পারে, তাহলে ট্রাম্পের মিশন হোয়াইট হাউস অনেকটাই সম্ভবপর বলে মনে হবে।
তবে ট্রাম্পের উত্থান ঘটলেও মিশিগানে হিলারির অবস্থান যে দুর্বল হয়েছে তা নয়। ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যবধান কমলেও প্রাক্তন মার্কিন বিদেশসচিবের প্রাপ্ত অঙ্ক ধারাবাহিকভাবেই ভালো থেকেছে। বিশেষ করে, মিশিগানের কমবয়সী এবং কৃষ্ণাঙ্গ ভোটাররা ট্রাম্পের থেকে হিলারিকেই বেশি গ্রহণযোগ্য মনে করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications