হতাশ ক্লিন্টন সমর্থকরা; ভেবেছিলেন নেত্রী জিতবেন হাসতে হাসতে

দিনটা দারুন মেজাজে শুরু করলেও ক্রমশই হতাশা গ্রাস করতে থাকে হিলারির সমর্থককূলকে

সমস্ত সমীক্ষাই তাঁর হয়ে কথা বলছিল। মঙ্গলবার (নভেম্বর ৮) ভোটের দিন সকালেও তিনি ছিলেন ফুরফুরে মেজাজে। কিন্তু দিন যত এগিয়েছে, হিলারির ডেমোক্র্যাট শিবিরে এবং তাঁর সমর্থকদের মধ্যে হতাশা শুধুই বেড়েছে, জানাচ্ছে ইউএসএ টুডে। হিলারির কণ্ঠেও যে উৎকণ্ঠার আভাস পাওয়া যায়নি তা নয়। নিউ ইয়র্কে ভোট দিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন যে যদি জিততে পারেন, তাহলে তাঁর পক্ষে যতটা করা সম্ভব তিনি করবেন।

মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের জেকব কে জাভিটস কনভেনশন সেন্টারে যেখানে একটি নির্বাচনী সভায় হিলারির ভাষণ দেওয়ার কথা ছিল, সেখানে তাঁর সমর্থকরা এই নির্বাচনের অপ্রত্যাশিত লড়াই দেখে হতভম্ব হয়ে যান, জানিয়েছে ইউএসএ টুডে-এ প্রতিবেদনটি।

হতাশ ক্লিন্টন সমর্থকরা; ভেবেছিলেন নেত্রী জিতবেন হাসতে হাসতে

প্রাক্তন মার্কিন বিদেশসচিবের সমর্থকরা ধরেই নিয়েছিলেন যে তিনি হাসতে হাসতে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে উড়িয়ে দেবেন কিনতু বাস্তবে তা হতে না দেখে যারপরনাই হতাশ হয়ে পড়েন তাঁরা। "ভেবেছিলাম এতক্ষণে আমরা জিতেই যাব কিন্তু...," ইউএসএ টুডেকে বলেন একজন হিলারি সমর্থক।

ডেমোক্র্যাট নেতারা অবশ্য শেষ মুহূর্ত অবধি লড়াই ছাড়তে রাজি নন কিনতু সমর্থকরা বোধহয় আঁচ করতে পেরেছেন কিছু একটা আর তাই মুষড়ে পড়েছেন। আর পড়বেন নাই বা কেন? এত কাণ্ডের পর যদি ট্রাম্প গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে জিতেই যান, তাহলে তো হৃদয়ভঙ্গ হওয়ারই কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+