সময়সীমা উপস্থিত, কিন্তু উত্তরপ্রদেশে সমাজবাদী সরকারের গৃহপ্রকল্পের কাজ বিশবাঁও জলে!
উত্তরপ্রদেশে নির্বাচন আর খুব বেশি দেরি নেই । আর রাজ্যের মন পেতে দু'টি বড় দলই মোটামুটি ময়দানে নেমে পড়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেমন কৃষক জনসভা নিয়ে ব্যস্ত, বিজেপি নেতৃত্ব সেনার সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কিভাবে বুক চিতিয়ে পাকিস্তানের মোকাবিলা করেছেন, সেই নিয়ে ঢক্কানিনাদে রত। দলিত নেত্রী মায়াবতীকে তাঁর হারানো ভোটব্যাঙ্ক ফেরত পাওয়ার বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।
অথচ তাঁদের তিন প্রধান প্রতিপক্ষ যখন উত্তরপ্রদেশের বৈতরণী পার করার কথা ভাবছে, তখনই ইন্ডিয়াস্পেন্ড-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সে-রাজ্যের ৫৩টি জেলায় শহুরে দরিদ্র মানুষের জন্য যে ২৪ হাজারেরও বেশি গৃহ তৈরি হওয়ার কথা, তার মাত্র সাতাশ শতাংশ কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে এই তথ্য বলে জানিয়েছে ইন্ডিয়াস্পেন্ড-এর প্রতিবেদনটি।

নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা, অথচ ৭৩ শতাংশ কাজ শেষই হয়নি!
তথ্য অনুযায়ী, রাজ্যের সমাজবাদী দলের সরকারের চালু করা এই দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে গৃহ প্রকল্প (আস্রা)-এ মাত্র ৬,৪৪২টি বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। সাড়ে পাঁচ হাজার বাড়িরই কাজ শুরুই হয়নি এবং ১২,২৪৮টি বাড়ির কাজ এখনও শেষ হয়নি। অর্থাৎ তিয়াত্তর শতাংশ গৃহের কাজ এখনও বিশবাওঁ জলে যেখানে পুরো প্রকল্পটির কাজ শেষ যাওয়ার কথা আগামী মাসে। তথ্যের অধিকারের আইনের সাহায্যে ইন্ডিয়াস্পেন্ড উত্তরপ্রদেশের সরকারে এই প্রশাসনিক ব্যর্থতার খবর প্রকাশ্যে আনে।
ইন্ডিয়াস্পেন্ড-এর প্রতিবেদনটি এও জানাচ্ছে যে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে প্রতি চারজন মানুষের মধ্যে একজন বস্তিতে বাস করে (অঙ্কের হিসেবে সংখ্যাটি পঁচাশি লক্ষ) আর সে-রাজ্যের শহর এবং শহরাঞ্চলে আঠেরো শতাংশ মানুষ গৃহহীন (যা দেশের মধ্যে বৃহত্তম সংখ্যা)।
প্রথম গৃহ তৈরি হয় গতবছর
তথ্যের অধিকারের আইনের মারফত জানা গিয়েছে যে গত বছরের মে মাস পর্যন্ত এই প্রকল্পের অন্তর্গত একটি গৃহও তৈরি হয়নি। ইন্ডিয়াস্পেন্ড-এর একটি প্রতিবেদনে সে খবর বেরিয়েওছিল। অতএব, গত দেড় বছরে যদিও সাতাশ শতাংশ কাজ এগিয়েছে, কিনতু সার্বিক চিত্রটি প্রকট করেছে প্রকল্পের দুর্দশাকেই।
দেওয়া হয়েছে ভুল তথ্য
ইন্ডিয়াস্পেন্ড তাঁদের সাম্প্রতিকতম প্রতিবেদনে এও জানিয়েছে যে উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে দশটি জেলা সম্পর্কেও ভুল তথ্য দেওয়া হয়েছে। আর এই ভুল তথ্য দেওয়ার কারণে আদতে এই প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা বুঝে ওঠা বেশ কঠিন হয়ে উঠেছে।
এখানে উল্লেখ্য, ২০১২ সালে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরেই অখিলেশ যাদবের নেতৃত্বাধীন বর্তমান সমাজবাদী সরকার তার পূর্ববর্তী বিএসপি সরকারের একই ধরণের একটি গৃহ প্রকল্প রদ করে নিজেদের 'আস্রা' প্রকল্পটি চালু করে। কিনতু সরকারের মেয়াদ প্রায় ফুরিয়ে আসলেও সেই প্রকল্পের সিংহভাগ কাজই রয়ে গিয়েছে কাগজেকলমেই।
অথচ অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে ৬০ শংতাংশ
অন্যদিকে, আস্রা-র মোট আয়ব্যয়ের ষাট শতাংশ (অঙ্কের হিসেবে আটশো সাতাশ কোটি টাকা) এর মধ্যে বরাদ্দ হলেও গৃহ নির্মাণ এবং আনুষাঙ্গিক পরিকাঠামোর জন্য খরচ হয়েছে মাত্র পাঁচশো বিরাশি কোটি টাকা বলে জানিয়েছে ইন্ডিয়াস্পেন্ড। কোনও কোনও জেলায় লক্ষ টাকা খরচ হওয়া সত্ত্বেও কোনও গৃহ তৈরির কাজ চোখে পড়েনি বলে জানিয়েছে প্রতিবেদনটি। রাজ্যের সব জেলাতেই প্রকল্প চালু হলেও অনেক জেলাতেই কোনও লক্ষ্যসীমা দেওয়া হয়নি বলেও জানা গিয়েছে।
সবচেয়ে বেশি গৃহনির্মাণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে রামপুর জেলার জন্য। এই জেলাটি আবার রাজ্যের শাসকদলের বিতর্কিত নেতা এবং শহরোন্নয়ন এবং দারিদ্র দূরীকরণ মন্ত্রী আজম খানের। 'আস্রা' প্রকল্পের রূপায়ণের দায়িত্বে থাকা আজম খানের জেলার জন্যও সর্বোচ্চ অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়াস্পেন্ড-এর প্রতিবেদনটি।
গৃহনির্মাণ প্রকল্পে মায়াবতী সরকার বেশি ভালো কাজ করেছিল
মুলায়ম সিংহ যাদবের দল যদিও সরকারে এসে প্রতিদ্বন্দ্বী মায়াবতীর রাজত্বকালের গৃহপ্রকল্পটি যদিও রদ করে, কিনতু ইন্ডিয়াস্পেন্ড-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০০৮ এবং ২০১০ সালের মধ্যে প্রয়াত কাঁসিরামের নামে সেই প্রকল্পের অন্তর্গত তৈরি হয় প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার গৃহ। অর্থাৎ, তুলনামূলক বিচারে মায়াবতী সরকার মুলায়মের চেয়ে অনেকটাই ভালো কাজ করে দেখিয়েছিল। এবং সেই বাড়িগুলির গুণগত মান খুব ভালো না হলেও প্রচুর গৃহহীন মানুষ তাতে আশ্রয় পান, বলে ইন্ডিয়াস্পেন্ড তাদের গতবছরের একটি প্রতিবেদনে জানায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications