চ্যাট বক্স না খুলেই গোপনে হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে চান? জেনে নিন কেরামতি
চ্যাট বক্স না খুলেই গোপনে হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে চান? জেনে নিন কেরামতি
বর্তমানে সারা বিশ্বের প্রায় অধিকাংশ মানুষ স্যোশাল মিডিয়া হ্যান্ডল হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এটি শুরু থেকেই অনেক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়ে, কোটি কোটি মানুষ তাঁদের ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবনের জন্য এই পরিষেবা লাভ করে আসছেন। ইনস্ট্যান্ট মেসেজিংয়ের সুবিধা প্রদানকারী এই অ্যাপটি মানুষের অনেক কাজ সহজ করে দিয়েছে। কিন্তু অনেকেই আছেন যারা কারোর পাঠানো ম্যাসেজ গোপনে পড়তে অ্যান। অর্থাৎ তাঁরা চান না যে কোনও নির্দিষ্ট মেসেজ যে তিনি পড়েছেন তা মেসেজ যিনি পাঠিয়েছেন তিনি জানতে পারুন। কারণ মেসেজ দেখলেই তাতে একটি নীল টিক থাকে, যা মেসেজ পড়ার তথ্য দেয়। কিন্তু জানেন কি অন্য একটি উপায় আছে, যার সাহায্যে যে কেউ ব্লু টিক ছাড়াই মেসেজ পড়তে পারবেন এবং অন্য ব্যক্তি জানতেও পারবেন না?

হোম স্ক্রিনে উইজেট
নীল টিক ছাড়া হোয়াটসঅ্যাপে যে কোনও বার্তা পড়তে হলে হোম স্ক্রিনে উইজেট ব্যবহার করা যেতে পারে। এর জন্য কিছুক্ষণের জন্য হোম স্ক্রিন চেপে করে ধরে রাখতে হবে। এটির মাধ্যমে স্ক্রিনের নীচে ওয়ালপেপার এবং উইজেটের মতো কিছু বিকল্প প্রদর্শিত হবে।

হোয়াটসঅ্যাপ শর্টকাট
এরপর উইজেটে ক্লিক করে হোয়াটসঅ্যাপের শর্টকাটে যেতে হবে। এটিতে ক্লিক করলে এর আইকনটি হোম স্ক্রিনে চলে আসবে। এরপর এই আইকনের উপর আঙুল রেখে কিছুক্ষণ ধরে রাখতে হবে। স্ক্রিনে আরও আইকন থাকলে এই উইজেটগুলি বড় হবে না, তাই মনে রাখা দরকার যে হোম স্ক্রীনটি দরকার মত খালি থাকা প্রয়োজন।

না খুলেই মেসেজ পড়া
হোম স্ক্রিনে উইজেটটি ঠিক মত চলে এলেই সেখানে শুধুমাত্র অপঠিত মেসেজ দেখানো হয় যেগুলি ব্যবহারকারী তখনও খোলেননি। কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ মেসেজ দেখতে পাওয়া যায় যা সরাসরি চ্যাট বক্স থেকে ম্যাসেজ না খুলেই পড়া হয়ে যায়। আর এই প্রক্রিয়াটি খুব একটা জটিল ও নয়। তাই এটি করে ফেলা যায় বেশ সহজেই।

হোয়াটসঅ্যাপ ওয়েবের কেরামতি
এছাড়াও হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা মেসেজটি না খুলেই সম্পূর্ণ পড়তে পারবেন। এর জন্য, ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ খুলুন এবং আপনি যার মেসেজ পড়তে চান তার উপর কার্সার নিয়ে যেতে হবে। এটি করার পরে, ব্যবহারকারীর পাঠানো শেষ বার্তাটি পপআপে দেখা যাবে। যা থেকে সহজেই সেটি পড়ে ফেলা যায়।












Click it and Unblock the Notifications