তিন-এ পা মোদী সরকারের : সাফল্য-ব্যর্থতা মিলিয়ে কেমন কাটল, দেখুন রিপোর্ট কার্ড

এদিন মোদী সরকারের তিনবছর পূর্ণ হল। এই কয়েকবছরে বেশ কিছু জায়গায় উত্থান-পতন ঘটেছে মোদী সরকারের। এই কয়েকবছরে কীভাবে নানা ক্ষেত্রে এগিয়েছে মোদী সরকারের গতিপথ তা দেখে নেওয়া যাক একনজরে।

২০১৪ সালে আজকের দিনে ইউপিএ সরকারের দশ বছরের সরকারের পতন ঘটিয়ে কেন্দ্র বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার মধ্যে বিজেপিই একক সংখ্যাগরিষ্ঠতা পায়। নতুন প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী।

এনডিএ সরকারে ভারতীয় জনতা পার্টি, শিবসেনা, তেলুগু দেশম পার্টি, লোক জনশক্তি পার্টি, শিরোমনি অকালি দল, আপনা দল, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার জোট থাকলেও এই সরকার একবাক্যে নরেন্দ্র মোদীর সরকার হিসাবেই পরিচিত। এবং এদিন মোদী সরকারের তিনবছর পূর্ণ হল। এই কয়েকবছরে বেশ কিছু জায়গায় উত্থান-পতন ঘটেছে মোদী সরকারের। তবে সাফল্যের খতিয়ানটাও কম নয়। এই কয়েকবছরে কীভাবে নানা ক্ষেত্রে এগিয়েছে মোদী সরকারের গতিপথ তা দেখে নেওয়া যাক একনজরে।

সংযোগ, ইতিবাচক দিক

সংযোগ, ইতিবাচক দিক

  • সড়ক, রেল ও বিমান যোগযোগে নতুন নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার।
  • নতুন বন্দর ও এক্সপ্রেসওয়ের জন্য সাগরমালা ও ভরতমালা প্রকল্প চালু হয়েছে।
  • দেশীয় বিমান পরিষেবাকে একেবারে সাধারণ নাগরিকের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে UDAN (উড়ে দেশ কা আম নাগরিক) পরিষেবা চালু হয়েছে। এর ফলে টিকিটের দাম হয়েছে সর্বনিম্ন ২৫০০ টাকা।

সংযোগ, নেতিবাচক দিক

সংযোগ, নেতিবাচক দিক

  • মোদী সরকারের আমলে রেল দুর্ঘটনা আগের চেয়ে বেড়েছে।
  • প্রতিদিন গড়ে ৪১ কিলোমিটার সড়ক তৈরির টার্গেট থাকলেও আদতে তা হয়েছে মাত্র ২৩ কিলোমিটার করে।

সন্ত্রাস, প্রতিরক্ষা ও বিদেশ নীতি , ইতিবাচক দিক

সন্ত্রাস, প্রতিরক্ষা ও বিদেশ নীতি , ইতিবাচক দিক

  • সীমান্তের ওপারে শত্রুদেশে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে মোদী সরকার। এছাড়া সীমান্তবর্তী গ্রামগুলিতে নজরদারি আরও কড়া হয়েছে।
  • ছত্তিশগড় সহ মাওবাদী এলাকায় খানাতল্লাশি আগের চেয়ে বাড়ানো হয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করায় জোর দিয়েছে মোদী সরকার।

সন্ত্রাস, প্রতিরক্ষা ও বিদেশ নীতি, নেতিবাচক দিক

সন্ত্রাস, প্রতিরক্ষা ও বিদেশ নীতি, নেতিবাচক দিক

  • মাও অধ্যুসিত এলাকায় নিরাপত্তারক্ষী ও আধাসেনার উপরে হামলার ঘটনা আটকানো যায়নি।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা সত্ত্বেও পাকিস্তান ও চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ উন্নতি হয়নি।
  • ভারতের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী রাষ্ট্র রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের আকাশে মোদী সরকারের আমলে কিছুটা মেঘ জমেছে।

কৃষিক্ষেত্র, ইতিবাচক দিক

কৃষিক্ষেত্র, ইতিবাচক দিক

  • নতুন শস্যের বীমা প্রকল্প ও সেচে বেশি বিনিয়োগ করে ঝুঁকি কমানোর চেষ্টা হয়েছে।
  • লক্ষ্য তৈরি করে কৃষকদের আয় ২০২২ সালের মধ্যে দ্বিগুণ করার চেষ্টা করা হয়েছে।
  • কৃষিক্ষেত্রে মার্কেটিংকে গুরুত্ব দিয়ে এক দেশ এক বাজার ভাবনাকে সামনে রেখে ফসল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষিক্ষেত্র, নেতিবাচক দিক

কৃষিক্ষেত্র, নেতিবাচক দিক

  • সবজির পাইকারি দাম পড়ে গিয়েছে। শস্যের দাম কম পাওয়ায় কৃষকরা সমস্যা পড়ছেন।
  • উত্তরপ্রদেশে কৃষকদের ঋণ মকুবের ফলে সারা দেশে ঋণ দিয়ে তা পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে মোদী সরকার। বিভিন্ন রাজ্যে তা নিয়ে সমস্যা চলছে।
  • দক্ষিণ ভারতে খরার পরিস্থিতি চলায় বহু কৃষক আত্মহত্যার পথ বেছেছেন। ফলে মোদী সরকার বিড়ম্বনায় পড়েছে।

সৌরবিদ্যুৎ প্রকল্প ও পরিবেশ, ইতিবাচক দিক

সৌরবিদ্যুৎ প্রকল্প ও পরিবেশ, ইতিবাচক দিক

  • পুনর্ব্যবহারযোগ্য শক্তি বৃদ্ধিতে মোদী সরকার জোর দিয়েছে। 'দ্য কম্পেনসেটরি আফরেস্টেশন ফান্ড বিল ২০১৬' অনুযায়ী ৪২ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
  • সৌরবিদ্যুৎ সহ শক্তির একাধিক উৎসের বৃদ্ধিতে জোর উৎসাহ দেখিয়েছে কেন্দ্র সরকার।

সৌরবিদ্যুৎ প্রকল্প ও পরিবেশ, নেতিবাচক দিক

সৌরবিদ্যুৎ প্রকল্প ও পরিবেশ, নেতিবাচক দিক

  • বন ও বন্যপ্রাণ সংক্রান্ত জাতীয় বন নীতি নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে। জঙ্গল বাঁচানো, জাতীয় বন্যপ্রাণ রক্ষাকে অ্যাকশন প্ল্যান এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
  • অনেকের অভিযোগ, শিল্পে জোর দিতে গিয়ে পরিবেশের বিশেষ খেয়াল রাখা হচ্ছে না। ভালো করে যাচাই না করেই শিল্পের অনুমতিতে গ্রিন সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে।
  • নির্মল গঙ্গা অভিযান নিয়ে এখনও অনেক পথ চলা বাকী রয়েছে।

আর্থিক অবস্থা, ইতিবাচক দিক

আর্থিক অবস্থা, ইতিবাচক দিক

  • রাজ্যগুলিকে রাজি করিয়ে জিএসটি বা পণ্য পরিষেবা কর বিল চালু করা হচ্ছে বা হয়েছে। স্বাধীনতার পর কর ব্যবস্থায় এতবড় পরিবর্তন আগে আসেনি।
  • কালো টাকার উপরে আঘাত করার ফলে ২০১৬-১৭ সালে আয়কর দেওয়ার জনসংখ্যায় ব্যাপক বৃদ্ধি হয়েছে।
  • রেল বাজেটকে কেন্দ্রীয় বাজেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

আর্থিক অবস্থা, নেতিবাচক দিক

আর্থিক অবস্থা, নেতিবাচক দিক

  • নোট বাতিলের ফলে কয়েকমাস আমজনতাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
  • অতীতে আয়কর না দেওয়া নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা এখনও রয়ে গিয়েছে। কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার যে কথা মোদী সরকার দিয়েছিল তা এখনও পূরণ হয়নি।

রাজনীতি, ইতিবাচক দিক

রাজনীতি, ইতিবাচক দিক

  • অর্থনৈতিক সংষ্কার নিয়ে সর্বজনগ্রাহ্য পরিবেশ মোদী সরকার তৈরি করতে পেরেছে।
  • একেরপর এক রাজ্যে নির্বাচনী জয় এনডিএ সরকারকে অপ্রতিরোধ্য করে তুলেছে। দলিত থেকে শুরু করে অন্য পিছিয়ে পড়া সম্প্রদায়, এমনকী সংখ্যালঘু মুসলমানদের একটা অংশও মোদী সরকারের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে।

রাজনীতি, নেতিবাচক দিক

রাজনীতি, নেতিবাচক দিক

  • জমি বিল সহ বেশ কিছু বিল নিয়ে বিরোধীদের পাশে পেতে ব্যর্থ হয়েছে মোদী সরকার।
  • নির্বাচিত নানা রাজ্য়ের সরকার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি তথা এনডিএর বিরুদ্ধে।
  • বিজেপির সঙ্গে এনডিএ-র অন্য শরিক দল শিবসেনা, পিডিপির মতবিরোধ মাঝে মাঝেই প্রকাশ্যে এসেছে।

সামাজিক সুরক্ষাস শিক্ষা, কর্মসংস্থানের মানোন্নয়ন, ইতিবাচক দিক

সামাজিক সুরক্ষাস শিক্ষা, কর্মসংস্থানের মানোন্নয়ন, ইতিবাচক দিক

  • শিক্ষার মানোন্নয়নে মোদী সরকার ব্রতী হয়েছে।
  • মহিলাদের ছয় মাসের মাতৃত্বকালীন ভাতা সহ ছুটি দেওয়ার ব্যবস্থা হয়েছে।

সামাজিক সুরক্ষাস শিক্ষা, কর্মসংস্থানের মানোন্নয়ন, নেতিবাচক দিক

সামাজিক সুরক্ষাস শিক্ষা, কর্মসংস্থানের মানোন্নয়ন, নেতিবাচক দিক

  • মহিলাদের সংরক্ষণ বিল এখনও পাশ হয়নি।
  • নতুন শিক্ষা নীতি তৈরি করা বাকী রয়েছে।
  • কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে মোদী সরকার।

ডিজিটাল সংযোগ, ইতিবাচক দিক

ডিজিটাল সংযোগ, ইতিবাচক দিক

  • ই-পরিকাঠামো, ই-যোগদান, ই-পরিষেবা বৃদ্ধি পেয়েছে। ফলে কাজে স্বচ্ছ্বতা এসেছে।
  • ইউপিআই চালু করে মোবাইল থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের ব্যবস্থা হয়েছে। ভীম অ্যাপ চালু করে নগদহীন অর্থনীতিতে জোর দেওয়া হয়েছে।
  • আধার কার্ডের ব্যবহার করে জনগণকে উন্নত পরিষেবা দানের চেষ্টা হয়েছে।

ডিজিটাল সংযোগ, নেতিবাচক দিক

ডিজিটাল সংযোগ, নেতিবাচক দিক

  • মোবাইলে কল ড্রপের সমস্যা আগের চেয়ে বেড়েছে। নোট বাতিলের পর ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলেও নগদের যোগান স্বাভাবিক হওয়ার পরে ডিজিটাল লেনদেনে কিছুটা ভাতা পড়েছে।
  • আধারের তথ্য নানা জায়গায় ফাঁস হওয়ার ঘটনা মোদী সরকারের বিড়ম্বনা বাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+