যাঁদের হাতে দেশ চালানোর ভার, ডিএ বিতর্কের মাঝে জেনে নিন মাস গেলে কত হাতে পান তাঁরা
দেশের সবচেয়ে বড় পদের চাকরি। বলা যেতে পারে রাজ্য সরকার কিংবা কেন্দ্র, এঁরাই সরকার চালিয়ে থাকেন। আর এই আইএএস-এ সুযোগ পেতে লাগে কঠিন অধ্যবসায়।
দেশের সবচেয়ে বড় পদের চাকরি। বলা যেতে পারে রাজ্য সরকার কিংবা কেন্দ্র, এঁরাই সরকার চালিয়ে থাকেন। আর এই আইএএস-এ সুযোগ পেতে লাগে কঠিন অধ্যবসায়। দীর্ঘপড়াশোনা চালিয়ে ইউপিএসসি-র পরীক্ষায় একাধিক ধাপ পেরিয়ে শেষে আইএএস। সরকারি চাকরিতে স্বাভাবিকভাবে তাঁদের মাইনে হয় সব থেকে বেশি।

একবার সুযোগ পাওয়া গেলে আর ফিরে তাকানোার দরকার নেই। সম্মান, ক্ষমতার সঙ্গে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা।
একজনরে দেখে নেওয়া যাক আইএএসদের সুযোগ সুবিধা
- দেশের সপ্তম পে কমিশনের সুপারিশ লাগু হওয়ার পর একেবারে আইএএস-এ যোগ দেওয়ার শুরুতেই মূল বেতন মাসে ৫৬,১০০ টাকা। এর সঙ্গে যুক্ত হয় মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা।
- মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার এই মহার্ঘ ভাতা দিয়ে থাকে। যা দেশের যে কোনও অংশে থাকা আইএএস-দের ক্ষেত্রেই প্রযোজ্য।
- বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয় মূল বেতনের ওপর ৮ থেকে ২৪ শতাংশ হারে। যেরকম শহরে তাঁরা চাকরি করেন, সেই শহরের শ্রেণিভেদে এই ভাতার নির্ধারণ হয়।
- এছাড়াও দেওয়া হয় পরিবহণ ভাতা।
পে কমিশনের দেওয়া সূত্র অনুযায়ী, চাকরি জীবনে আঠারোটি ধাপে উন্নতি অনুযায়ী বেতনও বাড়তে পারে।
সাধারণভাবে প্রতি ৪ থেকে ৫ বছরে আইএএস অফিসারদের পদোন্নতি হয়ে থাকে। বছরে বেতন বৃদ্ধি হয় ১০০০ তেকে ৫০০০ টাকার মধ্যে।
আইএএস-দের সব থেকে ওপরে ভারত সরকারের ক্যাবিনেট সচিব। যিনি থাকেন আঠারো নম্বর ধাপের সব থেকে ওপরে। যিনি মাসে সব মিলিয়ে পেয়ে থাকেন প্রায় আড়াই লক্ষ টাকা।












Click it and Unblock the Notifications