এই রাতে খুলে যায় স্বর্গ ও নরকের দ্বার, তন্ত্র সাধনার এক মহান রাত এটি
তন্ত্র সাধনায় কৌশিকী আমাবস্য়ার একটি মাহাত্ম আছে। কারণ ভাদ্রমাসের এইি দিনটিতে সাধনায় সিদ্ধিলাভ করলে বিশেষ ক্ষমতার অধিকারী হওয়া যায়। আর সেই কারণে ফি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন তান্ত্রিকদের দল।
তন্ত্র সাধনায় কৌশিকী আমাবস্য়ার একটি মাহাত্ম আছে। কারণ ভাদ্রমাসের এইি দিনটিতে সাধনায় সিদ্ধিলাভ করলে বিশেষ ক্ষমতার অধিকারী হওয়া যায়। আর সেই কারণে ফি বছর এই রাতটির অপেক্ষায় থাকেন তান্ত্রিকদের দল।

হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মেই তন্ত্রসাধনার উল্লেখ মেলে। তাই কৌশিকী আমাবস্য়া যেমন হিন্দু তন্ত্র সাধনায় গুরুত্বপূর্ণ তেমনি বৌদ্ধদের কাছেও এর মহিমা ভালোরকমের। ভারতীয় তন্ত্র ও শাস্ত্রে যে উল্লেখ মেলে তাতে সাধক কুণ্ডলিনী চক্রকে জয় করতে পারলে বিশেষ ক্ষমতার অধিকারী হন।
তন্ত্রমতে এই দিনের রাত্রিকে তারারাত্রিও বলা হয়। অসুর শুম্ভু ও নিশুম্ভকে দেবী কৌশিকীর বধ করা নিয়ে যে পুরাণ কথা প্রচলিত আছে তার ভিত্তিতেই এই বিশেষ দিনটিকে কৌশিকী আমাবস্যা হয়। বৌদ্ধমতেও তন্ত্র সাধনার প্রচলন রয়েছে। বহু বৌদ্ধ মঠে এর দর্শনও মেলে। তন্ত্রসাধনায় তাই হিন্দুদের যেমন রয়েছে দেবী তারা, তেমনি বৌদ্ধদের ক্ষেত্রে রয়েছে তারা বা উগ্রতারা বা এক জটা দেবী। বৌদ্ধতন্ত্রে দেবীকে 'কালদূতি' নামেও ডাকা হয়।
তারা রাত্রি নামে খ্যাত এই আমাবস্যার দিনটিতে অনেক কঠিন ও গুহ্য সাধনাও সফল হয়। সাধকের সিদ্ধিলাভেরও সম্ভাবনা থাকে। সাধক এই রাতেই তাঁর কুণ্ডলিনী চক্রকে জয় করতে পারলে সাধনায় ঐশ্বরিক ক্ষমতা আসে বলে হিন্দু ও বৌদ্ধ তন্ত্র শাস্ত্রে দাবি করা হয়। আমাবস্যার এই বিশেষ সাধনার কালে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। ফলে ধনাত্মক ও ঋণাত্মক শক্তি এই সময় বেরিয়ে আসে। এই শক্তিকে সাধক তাঁর সাধনাবলে অধিকার করার চেষ্টায় থাকে। যে ধনাত্মক শক্তিকে ধারণ করার চেষ্টা করে সে অবশ্যই ভালো-র পক্ষে সওয়াল করেন। কিন্তু, ঋণাত্মক শক্তির অধিকারী অনিষ্ট এবং ক্ষমতা দখলের পক্ষেই কাজ করেন বলে তন্ত্র সাধনায় বলা হয়েছে। আসলে এই সময়টাতে দেবী কৌশিকী শুম্ভু ও নিশুম্ভুকে বধ করেছিলেন। ফলে শুভ শক্তির হাতে পরাস্ত হয়েছিল অশুভ শক্তি। শুভ শক্তির ঠাঁই স্বর্গে। আর অশুভ শক্তি স্থান পায় নরকে। তাই তন্ত্র সাধকদের বিশ্বাস আমাবস্যার কালে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications