বিজেপির উত্তরপ্রদেশ জয় রাজ্যের নিরিখে সর্বকালের সেরা, বলছে পরিসংখ্যান
৪০৩টি আসনের মধ্যে ৩১১টি একাই দখল করেছে গেরুয়া শিবির। এই জয়ই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাসে সর্বকালের সেরা, পরিসংখ্যান ঘাঁটলে এমনটাই উঠে আসছে।
উত্তরপ্রদেশে তিন চতুর্থাংশের বেশি আসন পেয়ে এবারের বিধানসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি। ৪০৩টি আসনের মধ্যে ৩১১টি একাই দখল করেছে গেরুয়া শিবির। এই জয়ই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাসে সর্বকালের সেরা, পরিসংখ্যান ঘাঁটলে এমনটাই উঠে আসছে।
পাঁচ রাজ্যে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে কোন দলের কারা এগিয়ে? জেনে নিন
পাঁচ রাজ্য মিলিয়ে কোন প্রার্থী সবচেয়ে বেশি ও কোন প্রার্থী সবচেয়ে কম ভোট পেলেন?
প্রায় চার দশক আগে তিনশোর বেশি আসনে একবারই মাত্র কংগ্রেস জয়ী হয়েছিল। সেইসময়ে বিজেপির সবে জন্ম হয়েছে। ১৯৮০ সালে জন সংঘ ভেঙে বিজেপি তৈরি হওয়ার সময়ে কংগ্রেস তখন প্রবল বেগে দৌড়চ্ছে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। ঠিক এখন যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দৌড়চ্ছে।

সেইবছরে কংগ্রেস মোট ৩০৯টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছিল। তবে এবার বিজেপি জিতেছে ৩১১টি আসনে। ফলে সেই রেকর্ড জয়কেও পিছনে ফেলেছে মোদী ঝড়।
উত্তরপ্রদেশ নির্বাচনে জনপ্রিয় প্রার্থীদের জয় ও হারের তালিকা একনজরে
১৯৫২-২০১৭ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাস একনজরে
তফাৎ আরও রয়েছে। সেইসময়ে অবিভক্ত উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ছিল ৪২৫টি। পরে উত্তরাখণ্ড ২০০০ সালে বেরিয়ে এসে নতুন রাজ্য গঠন হলে মোট আসন কমে আসে ৪০৩টিতে। ফলে কংগ্রেসের ১৯৮০ সালের জয়ের চেয়ে বিজেপির এবারের জয় শতাংশের বিচারে অনেকটাই বড়।
পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে ১৯৮০ সালের নির্বাচনে উত্তরপ্রদেশ নির্বাচনে ৪০০টি আসনে বিজেপি প্রার্থী দিয়ে ১১টিতে জয়লাভ করে। পরে ১৯৮৫ সালে নির্বাচনে ১৬টি আসন পেয়েছিল। এরপরে ১৯৯১ সালে বিজেপি প্রথমবার উত্তরপ্রদেশ দখল করে। জয় পায় মোট ২২১টি আসনে।
সেই সময় থেকে ২০০৭ সালের আগে পর্যন্ত উত্তরপ্রদেশে কোনও দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্য দলের উপরে নির্ভর করে সরকার চালিয়েছে প্রধান দলগুলি। এরপরে প্রায় ১৬ বছর বাদে, ২০০৭ সালে মায়াবতীর বহুজন সমাজ পার্টি ২০৬টি আসনে জয়লাভ করে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications